,

আশুগঞ্জে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

news-image

নিজস্ব প্রতিবেদকনৌ-পথে ডাকাতি-চাদাঁবাজি বন্ধ, নৌ-ডাকাত-সন্ত্রাসীদের গ্রেপ্তার, অযথা নৌ-শ্রমিক হয়রানি, গ্রেপ্তার বন্ধ এবং আটক শ্রমিকের মুক্তির দাবিতে নৌ-যান শ্রমিকের ডাকা কর্মবিরতির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নৌযান শ্রমিকদের অনিদিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। সোমবার সকাল থেকে এই কর্মবিরতি শুরু হয়। এতে আশুগঞ্জ বন্দরের পণ্য লোডিং-আনলোডিং বন্ধ রয়েছে। 
নৌ-যান শ্রমিকেরা জানান, গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন নৌপথে নৌযান শ্রমিকেরা বিভিন্ন সময় ডাকাত ও সন্ত্রাসীদের হামলা এবং চাদাঁবাজির শিকার হচ্ছেন। বিষয়টি সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এসব নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ের প্রশাসনের কর্মকর্তাদের সাথে একাধিকবার বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকদের চাপের মুখে নৌ-পুলিশসহ প্রশাসন কিছুটা তৎপর হয়, সাময়িক বন্ধ থাকে চাদাঁবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড। কিছুদিন পর তা আবার মাথাচাড়া দিয়ে উঠে। 
এদিকে গত কয়েকদিন আগে ঢাকার গাবতলীতে মিথ্যা মামলায় মোঃ জামাল উদ্দিন নামে এক নৌযান শ্রমিককে পুলিশ আটক করেছে। নৌ-যান শ্রমিকরা জানান, নৌ-পথে ডাকাতি-চাঁদাবাজি পুরোপুরি বন্ধ, সন্ত্রাসী গ্রেপ্তার ও আটক নৌ-যান শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও মুক্তি না দেওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।
এদিকে নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে আশুগঞ্জ নৌ-বন্দরে পণ্য লোডিং আনলোডিং বন্ধ থাকায় সার, সিমেন্ট, বালি, রডসহ বিভিন্ন ধরনের পণ্য নিয়ে খালাসের অপেক্ষায় রয়েছে শতাধিক পণ্যবাহী জাহাজ।
এ ব্যাপারে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক এ.কে.এম হাবিবুল্লাহ বাহার বলেন, নৌ-পথে ডাকাতি-চাঁদাবাজিতে শ্রমিকেরা অতিষ্ট। মিথ্যা মামলায় শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, যতদিন পর্যন্ত নৌযান শ্রমিকদের ন্যায্য দাবি মেনে না হবে ততদিন কর্মবিরতি চলবে। 
এ ব্যাপারে বাংলাদেশ কার্গো জাহাজ মালিক সমিতির পুর্বাঞ্চলীয় কমিটির সভাপতি মোঃ নাজমুল হোসাইন হামদু বলেন, শ্রমিকদের দাবি ন্যায়সঙ্গত। সরকারের উচিত দ্রুত এর সমাধান করা। তিনি বলেন, কর্মবিরতি দীর্ঘায়িত হলে শুধু আশুগঞ্জ বন্দরে-ই দৈনিক কয়েক লাখ টাকার পণ্য উঠানামা বন্ধ থাকবে, ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায়ী ও জাহাজ মালিকেরা। 
এ ব্যাপারে ভৈরব নৌ-ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ আনিছুর রহমান বলেন, আমার এলাকায় কোন সন্ত্রাসী কর্মকান্ড নেই। আইন শৃংখলা নিয়ন্ত্রনে রয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে