,

সাঙ্গাকারার শেষ টেস্টে হার

news-image

ওয়ানডের পর টেস্টকেও বিদায় জানালেন কুমার সাঙ্গাকারা। দুই বিদায়েই অবাক করা মিল। বিশ্বকাপে সাঙ্গার বিদায়ী খেলায় পুরো শ্রীলঙ্কা দলের ব্যাটিং ভেঙে পড়েছিল। আজ পি সারা ওভালেও ঠিক সেটিই ঘটল। কাকতালীয় ব্যাপার হচ্ছে শুধু সেখানেই মিল থেমে থাকেনি। সেদিনের মতো আজও মাঠে বৃষ্টি ঝরল। প্রকৃতিও যেন কেঁদেই বিদায় জানাল এই মহাতারকাকে। তবে বৃষ্টি পারেনি শ্রীলঙ্কার পরাজয় ঠেকাতে। লঙ্কানদের ২৭৮ রানে হারিয়ে সিরিজে সমতা এনেছে বিরাট কোহলির ভারত।
এই জয়েই স্বস্তির নিঃশ্বাসই ফেলেছেন বিরাট কোহলি। টেস্ট অধিনায়কত্ব পাওয়ার পর এটাই যে তাঁর প্রথম জয়। অধিনায়কত্বের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার পর চারটি ম্যাচ পর এলো সাফল্য। সেই নব্বই দশকে মোহাম্মদ আজহার উদ্দিনের পর অধিনায়কত্বের শুরুতেই এত টেস্ট জয় বঞ্চিত ছিলেন না আর কেউ। মহেন্দ্র সিং ধোনি, অনিল কুম্বলে, বীরেন্দর শেবাগ, সৌরভ গাঙ্গুলি ও শচীন টেন্ডুলকার তাঁদের নিজ নিজ অধিনায়কত্বের প্রথম টেস্টেই জিতেছিলেন। রাহুল দ্রাবিড় নিজের অধিনায়কত্বের দ্বিতীয় টেস্টেই জয় তুলে নিয়েছিলেন। জয়ের অপেক্ষা পাঁচ টেস্টেই শেষ হয়ে যাওয়াতে নিশ্চয়ই দারুণ খুশি কোহলি।
চতুর্থ দিনের শেষে বোঝা যায়নি এত দ্রুত খেলাটি শেষ হয়ে যাবে। চতুর্থ ইনিংসে ৪১৩ রান তাড়া করা যে সম্ভব হচ্ছে না সেটি গতকালই বোঝা গিয়েছিল। মাত্র ৩৩ রানেই দুই উইকেট হারিয়ে বসেছিল শ্রীলঙ্কা। দিন শেষে স্কোরবোর্ডে ছিল ৭২ রান। তবু পঞ্চম দিনে লড়াই আশা করেছিলেন সবাই। কিন্তু পঞ্চম দিনের প্রথম বলেই অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ফিরলে সেই লড়াইয়ের প্রত্যাশাটা মিইয়েই যায়। এরপর লঙ্কানদের ব্যাটিং লাইনআপ যেন হয়ে উঠেছিল তাসের ঘর। শ্রীলঙ্কা আজ ৮ উইকেট হারিয়েছে মাত্র ৫২ রানে। দ্বিমুথ করুণারত্নের লড়াই অনেকের মনে ‘করুণা’ জাগাতে পারে। কিন্তু সেই লড়াই পরাজয়ের ব্যবধান কমাতে পারেনি। ব্যক্তিগত ৪৬ রানে তিনি ফিরে গেলে বড় পরাজয় নিশ্চিতই হয়ে যায় শ্রীলঙ্কার।
জয়ের জন্য ভারতের যখন শ্রীলঙ্কার শেষ উইকেটটি দরকার, ঠিক তখনই বৃষ্টি ভিজিয়ে দেয় তামিল ইউনিয়ন ক্লাবের পি সারা ওভাল। মুহূর্তেই গ্যালারিতে ওঠে তুমুল হর্ষধ্বনি। বৃষ্টি শ্রীলঙ্কাকে বাঁচিয়ে দেবে—এমন প্রত্যাশা থেকে সেই হর্ষধ্বনি হলেও আকাশের কান্না বেশিক্ষণ স্থায়ী হয়নি। তবে পি সারায় উপস্থিত দর্শকদের চোখ একটু হলেও ভিজিয়ে গেছে কুমার সাঙ্গাকারার বিদায়ী বক্তৃতা। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ দর্শক, সাঙ্গার বিদায়ের ক্ষণটি যেন সবার মধ্যেই সৃষ্টি করেছিল অন্যরকম ব্যঞ্জনা। জয়-পরাজয়ের চেয়ে সেই ব্যঞ্জনাই যেন পি সারা ওভালে মূল বিষয় হয়ে উঠল দিন শেষে। সূত্র: এএফপি।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে