,

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সোনিয়া আক্তার (০৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় সদর উপজেলার নন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে। সোনিয়া নন্দনপুর গ্রামের আজিজুর রহমানের মেয়ে। সে নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে শিক্ষায় ঝড়ে পড়া রোধকল্পে মা সমাবেশ চলছিল। ওই সমাবেশে মায়ের সঙ্গে আসে শিশু সোনিয়া। সমাবেশ চলাকালে বিদ্যালয়ের পাশের একটি দোকানে পানি পান করতে যায় সোনিয়া। এ সময় দোকানে থাকা একটি বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই সোনিয়া মারা যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা