,

বিদায় সাঙ্গারা!! বিদায়!!! : সে এক অভাবনীয় দৃশ্য!!

news-image

একটা উইকেট পেলেন আনন্দ উল্লাসে ভেসে উঠবেন বোলার ফিল্ডাররা, এটাই নিয়ম; কিন্তু এ কী, উল্লাস তো দুরে থাক, ভারতীয় ক্রিকেটাররা সারি বেধে দাঁড়িয়ে গেলেন, সদ্য আউট হওয়া ব্যাটসম্যানটির সঙ্গে হ্যান্ডশেক করার জন্য! সে এক অভাবনীয় দৃশ্য!!

তবে, ঘটনার বর্ণনা শুনে যতটা না অবাক হবেন, তার চেয়েও বেশি বাস্তবতা উপলব্দি করতে পারবেন আউট হওয়া ব্যাটসম্যানটির নাম শুনে। তিনি কুমার সাঙ্গাকারা। ক্রিকেট ইতিহাসে ক্ষণকালের জন্য উদিত এক উজ্জ্বল দ্রুবতারা। যার রোশনাইতে শুধু দ্বীপদেশ শ্রীলংকা কেন, আলোকিত হয়ে উঠেছিল পুরো ক্রিকেট বিশ্বই।

অবশেষে, সময় আর নিয়মের কাছে হার মানতে হলো, যেমনটি হার মানতে হয় সব কিছুকেই। সেই দ্রুবতারাও শেষ পর্যন্ত আলো বিলাতে বিলাতে খসে পড়ল ক্রিকেটাকাশ থেকে। কুমার সাঙ্গাকারা নামক নক্ষত্রটি আর উদিত হবে না। রঙ্গিন পোষাক তো সেই বিশ্বকাপের পরই তুলে রেখেছিলেন। এবার সাদা পোষাককেও বিদায় জানিয়ে দিলেন। চিরতরে তুলে রাখলেন ব্যাট-প্যাড। বিদায় সাঙ্গারা!! বিদায়!!!

বিদায় কতই না করুণ! কেউ না চাইলেও নিয়ম মেনে বিদায় নিতে হবেই। সে বিদায়টাই নিয়ে নিলেন ক্ষণজন্মা, অসামান্য, অসাধারণ এক ক্রিকেটার, কুমার সাঙ্গাকারা। কলম্বো টেস্টের চতুর্থ দিনের খেলার বাকি খুব বেশি ছিল না (১৮ ওভার)। আরেকটু দেখে-শুনে খেললে হয়তো আরও একটা দিন সাদা পোষাকের সাঙ্গাকারাকে বাইশ গজে দেখতে পেতেন ভক্ত-দর্শকরা।

কিন্তু, রবিচন্দ্র অশ্বিনের হঠাৎ বেরিয়ে যাওয়া বলটি বুঝতেই পারেননি সাঙ্গা। খোঁচা দিতে গেলেন। ক্যাচ উঠে গেলো দ্বিতীয় স্লিপে। লুপে নিলেন মুরালি বিজয়। তাকে শ্রীলংকার ২য় উইকেটের পতন হয়ে গেছে, কিংবা জয়টা আরও ত্বরান্বিতও হয়ে গেছে ভারতের জন্য ঠিক; কিন্তু এক কিংবদন্তীকে ক্রিকেট মাঠের শেষ বিদায়টা জানতে কার্পণ্য করতে হবে কেন? করেননি ভারতীয় ক্রিকেটাররাও। সাঙ্গাকারাকে শেষ বিদায়টা তারা জানিয়ে নিজেদেরই যেন গৌরবান্বিত করে নিল।

আউট হওয়ার সাথে সাথে মুখটাও কেমন যেন মলিন হয়ে গেলো সাঙ্গাকারার। হেলমেট হাতে নিয়ে দ্রুত হাঁটলেন প্যালিভিয়নের দিকে। পুরো গ্যালারি তখন দাঁড়িয়ে। তুমুল করতালিতে শেষ বিদায় জানানো হলো শ্রীলংকার সত্যিকারের ‘দ্য লায়ন’কে। 

শেষ দিকে মুখ তুলে গ্যালারির দিকে তাকিয়েছিলেন সাঙ্গা। হয়তো ওই চাহনিতে না বলা অনেক অভিব্যাক্তি। হয়তো শেষটায় এসে ভক্তদের ভালো কোন ইনিংস উপহার দিতে না পারার আক্ষেপ এবং সেই আক্ষেপ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার অব্যক্ত ভাষা। সবশেষে যখন প্যাভিলিয়নে ঢুকে যাবেন, তখন ব্যাটটা তুললেন। জবাব দিলেন দর্শক অভিবাদনের।

ড্রেসিংরূমের প্রবেশ পথে সার বেধে দাঁড়িয়ে শেষ শুভেচ্ছাটা জানানো হলো সাঙ্গাকারাকে। ছল ছল চোখে, ক্রিকেটকে বিদায় বলে সাঙ্গাকারা ঢুকে গেলেন ড্রেসিং রূমে। সেই যে সর্বশেষ এই কিংবদন্তীকে দর্শকরা ব্যাট হাতে দেখলো, এটা শেষ। এরপর আর দেখা যাবে না তাকে।

এর আগে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৩২৫ রান করে যখন ভারত ইনিংস ঘোষণা করে, তখন জীবনে শেষ বারেরমত ফিল্ডিং শেষ করে মাঠ থেকে উঠে যাচ্ছিলেন সাঙ্গাকারা। তখনই তার চোখ হয়ে উঠেছিল অশ্রুসজল। সমর্থকদের অভিবাদন বন্যায় ভিজতে ভিজতে যখন মাঠ ত্যাগ করছিলেন, তখনই দেখা গেছে কতটা বিমর্ষ হয়ে উঠেছিলেন তিনি।

এরপর জয়ের জন্য ৪১৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ওপেনার কুশল সিলভার উইকেট হারায় শ্রীলংকা। দলীয় ৮ রানে এবং ব্যক্তিগত ১ রানে কুশল আউট হয়ে গেলে জীবনে শেষবারেরমত ব্যাট হাতে মাঠে নামেন কুমার সাঙ্গাকারা। এ সময় মাঠে নামার মুখে ব্যাট দিয়ে গার্ড অব অনার দেওয়া হয় তাকে। একজন ক্রিকেটারের জীবনে যেন এটাই পরম চাওয়া-পাওয়া। বিদায়ের দিনে তার জন্য আকুল হবে ভক্তকুল, এমন ক্যারিয়ারই যে গড়তে চায় প্রত্যেক ক্রিকেটার!

সাঙ্গাকারা তেমনই একজন। যার বিদায় মেনে নিতে না পেরে, শ্রীলংকান সরকার পর্যন্ত তাকে অনুরোধ করেছিল, আরও কিছুদিন থাকতে, আরও কিছুদিন শ্রীলংকার ক্রিকেটকে কাঁধে তুলে নিতে; কিন্তু নীতি এবং কথার প্রতি চরম নিষ্ঠাবান সাঙ্গাকারা, সরকারের অনুরোধও রাখতে পারলেন না। ঘোষণা অনুযায়ী বিদায় নিচ্ছেন, ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলেই। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে