,

থাই-মালয় সীমান্তে গণকবর, ২৪ লাশ উদ্ধার

news-image

থাই-মালয় সীমান্তে ইতিপূর্বে সন্ধান পা্ওয়া গণকবর
থাইল্যান্ড সীমান্তের কাছে আবারো গণকবরের সন্ধান পেয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষ। গণকবরের লাশগুলো মানব পাচারের শিকার রোহিঙ্গা ও বাংলাদেশি অভিবাসী প্রত্যাশীদের বলে ধারণা করা হচ্ছে।
থাই-মালয় সীমান্তের বুকিত ওয়াং বার্মা এলাকায় গণকবরগুলো খুঁজে পায় পুলিশ। এখান থেকে ২৪টি মৃতদেহের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়। রোববার এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, চলমান অভিযানে শনিবার অবৈধ অভিবাসীদের আরো লাশ পাওয়া গেছে। মাটি খুঁড়ে ২৪টি লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলোর অবশিষ্টাংশগুলো মেডিকেল বিশেষজ্ঞদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে লাশগুলো মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা নাকি বাংলাদেশিদের তা তাংক্ষণিকভাবে নিশ্চিত করেতে পারেননি তারা।
 
ঘন জঙ্গল বেষ্টিত থাই-মালয় সীমান্ত মানব পাচারকারীদের একটি ট্রানজিট পয়েন্ট। মিয়ানমার ও বাংলাদেশ থেকে অভিবাসন প্রত্যাশী লোকজন এনে এই সীমান্তের বিভিন্ন গোপন শিবিরে তাদের আটক রাখে পাচারকারীরা। পরে এখান থেকে দক্ষিণপূর্ব এশিয়ার বিভিন্ন দেশে তাদের পাচার করা হয়।

 

তবে অনেক সময়ই অভিবাসীদের অস্বাস্থ্যকর এসব শিবিরে আটকে রেখে মুক্তিপণ আদায় করা হয়। মুক্তিপণ আদায়ের জন্য বন্দিদের  ওপর অকথ্য নির্যাতনসহ অভুক্তও রাখা হয়। এছাড়া বন্দিদের ধর্ষণ এবং তাদের হত্যা করে অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রির অভিযোগও রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা