,

ভারতে বাংলাদেশি মালিকানার প্রথম ‘বন্ধন ব্যাংক’ উদ্বোধন

news-image

ভারতে বাংলাদেশি মালিকানার ব্যাংক হিসেবে যাত্রা শুরু করেছে ‘বন্ধন ব্যাংক’। বন্ধন ব্যাংকের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন বাংলাদেশের ছেলে চন্দ্রশেখর ঘোষ। ব্যাংকটির পরিচালকদের মধ্যে রয়েছে বাঙালি প্রাধান্য। ১০ সদস্যের বোর্ডে ছয়জনই বাঙালি। রবিবার কলকাতার সায়েন্স সিটিতে আনুষ্ঠানিকভাবে ব্যাংকটির উদ্বোধন করেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
 
ব্যাংকের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে ড. আতিউর রহমান বন্ধন ব্যাংককে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি ও গ্রিন ব্যাংকিংয়ে মনোনিবেশ করার আহ্বান জানান। এ সময় তিনি কী ভাবে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি এবং মানিটারি পলিসি বাংলাদেশের আর্থিক স্থিতিশীলতা অর্জনে সহায়ক হয়েছে, তার ওপর আলোকপাত করেন।
 
গভর্নর বলেন, ‘জনসাধারণকে প্রচলিত ব্যাংকিং কার্যক্রমে আর্থিক প্রতিষ্ঠানে যেতে উত্সাহিত করার পাশাপাশি ব্যাংকগুলোর উচিত সব ধরনের জনগণ বিশেষত প্রান্তিক, দরিদ্র এবং ব্যাংকিং সুবিধা বঞ্চিত গ্রামীণ জনগণের দোরগোড়ায়ও তাদের সেবা পৌঁছে দেয়া।’ অনুষ্ঠানে জানানো হয়—প্রথম বছরেই বাংকটিতে ১ কোটি গ্রাহক করার পরিকল্পনা নিয়ে ৬০০ শাখা খোলার ইচ্ছা রয়েছে কর্তৃপক্ষের। তিন বছর অর্থাত্, ২০১৮ সালের মধ্যেই শেয়ারবাজারে নথিভুক্ত হওয়ার পরিকল্পনা করেছে বন্ধন ব্যাংক। গত জুন মাসে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া দেশের ২৩তম বেসরকারি ব্যাংক হিসেবে কাজ শুরু করার চূড়ান্ত লাইসেন্স দিয়েছে বন্ধন ব্যাংককে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা