,

সাত ঘণ্টা অপেক্ষার পর সালমান খানের সঙ্গে যে ছবিটি তুলেছিলেন চাঁদনী

news-image

 পছন্দের তারকাকে এক নজর দেখার জন্য কত কিছুই না করে ভক্তরা। তার ব্যতিক্রম হয়নি নৃত্যশিল্পী চাঁদনীর। সাত ঘণ্টা হোটেলের লবিতে দাঁড়িয়ে ছিলেন তার প্রিয় তারকাকে একনজর দেখার জন্য। যদিও অনেক বছর আগের কথা তারপরও সম্প্রতি চাঁদনী তার ফেসবুকে তার প্রিয় তারকার সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন। মনে করিয়ে দিলেন তার পুরনো দিনের কথা। তার এই অভিজ্ঞতার কথা জানালেন প্রিয়.কমকে।

একটু পিছনে গেলে মানে ১৯৯৭ সালের দিকে। বলিউডের হার্ট থ্রুব অভিনেতা সালমান এসেছিলেন বাংলাদেশে। তার অভিনীত ‘খামোশী’ ছবির পরেই ছিল সেই সফর। প্রিয় তারকা এতো কাছে আর তাকে সামনে থেকে দেখবেন না তা কোন ভাবেই মানতে নারাজ ছিলেন চাঁদনী।

তাইতো ৭ ঘণ্টা লবিতে অপেক্ষায় ছিলেন সালমানের জন্য। তবে কোনভাবেই কোন কিছু হচ্ছিলো না। পরে অনেক কান্নাকাটি করে,কিছুটা অভিনয়ও করে জেনে নেন সালমান হোটেলের সপ্তম তলায় ৭৩৩ নাম্বার রুমে আছেন। জানা মাত্রই লিফটে উঠে চলে গেলেন সপ্তম তলায়। লিফট খোলা মাত্রই দেখতে পান সালমান লবিতে বসা। দেখা মাত্রই চিৎকার করে উঠেন চাঁদনী। সালমান তার চিৎকারে কিছুটা হতভম্বও হয়ে গিয়েছিলেন বলে বললেন চাঁদনী।

তারপর তাকে আর পায় কে। গিয়ে সালমানকে প্রথমেই জিজ্ঞেস করলেন তার জন্মদিন কবে। উত্তরে সালমান বললেন ২৭ ডিসেম্বর। এই প্রথম কণ্ঠ শুনলেন সালমানের। সুযোগ পেয়ে সালমানের পাশে গিয়ে কাঁধে হাত দিয়ে ছবিও তুলে ফেললেন। সঙ্গে নিলেন অটোগ্রাফ। সেখানে সালমান লিখে দিলেন ‘টু চাঁদনী ফ্রম ইয়র সালমান’।

মজা করে চাঁদনী বলছিলেন সালমানের কাঁধে হাত রেখেছিলাম বলে সেই হাত তিন দিন ধুইনি। এভাবেই তার আর সালমানের কথাগুলো জানালেন চাঁদনী।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা