,

ব্রিটিশ মন্ত্রী ডেসমন্ড সোয়েন কাল ঢাকা আসছেন

news-image

ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ডেসমন্ড সোয়েন বাংলাদেশে তিন দিনের সফরে আগামীকাল ঢাকা আসছেন। ব্রিটিশ মন্ত্রী বাংলাদেশে অবস্থানকালে ঢাকার উপকণ্ঠে যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত প্রকল্প পরিদর্শন করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ খবর জানান। এছাড়া তিনি মন্ত্রীবর্গ ও পদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করতে কিভাবে সহায়তা করা যায় সে বিষয় নিয়ে মতবিনিময় করবেন। ব্রিটিশ মন্ত্রী আগামী ২৫ আগস্ট রাজধানীতে সাংবাদিকদের ব্রিফ করবেন। ২০১৪ সালের ১৫ জুলাই তিনি আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ লাভ করেন। তিনি ব্রিটেনের কনজারভেটিভ পার্টির নির্বাচিত এমপি। – বাসস।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা