,

বর্তমান সরকারের আমলে দেশে বিদ্যুতের ব্যাপক উন্নয়ন হয়েছে -মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী

news-image

স্টাফ রিপোর্টার নাসিরনগর : মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক এমপি বলেছেন বর্তমান সরকারের আমলে দেশে বিদ্যুতের ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি ঘরেঘরে বিদ্যুতের আলো পৌছে দিতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে শিক্ষা,স্বাস্থ্য,বিদ্যুৎ,গ্যাসসহ বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং অব্যাহত থাকবে। শনিবার বিকালে নাসিরনগর উপজেলার বালিখোলা গ্রামে পল্লী বিদ্যুাতায়নের  উদ্বোধন ও তাঁকে দেয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বালিখোলা এলাকাবাসী আয়োজিত ঈদগা  মাঠে ইউপি সদস্য নরেশ মল্লিকের  সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার , পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবদুল ওয়ারিদ , উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ, সাবেক উপজেলা  চেয়ারম্যান লেঃ অবঃ গোলাম নূর, পল্লী বিদ্যুৎ সমিতির বিলিং এরিয়া অফিসের সহকারী জেনারেল ম্যানেজার(নিপর) সিদ্দিকুর রহমান তালুকদার, আওয়ামীলীগ নেতা কার্ত্তিক চন্দ্র দাস,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক লিয়াকত আব্বাস টিপু,সাবেক ছাত্রলীগ বসির-আল-হেলাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভলাকুট ইউপি চেয়ারম্যান মোঃ বাকী বিল্লাহ জুয়েল । পল্লী বিদ্যুৎ সমিতির বিলিং এরিয়া অফিসের সহকারী জেনারেল ম্যানেজার(নিপুর)  সিদ্দিকুর রহমান তালুকদার জানায়, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ১ কোটি টাকা ব্যয়ে ৭.০৮ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ লাইনের আওতায় উক্ত গ্রামে ৫২৫ জন গ্রাহককে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করেছেন।

                

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ