উত্তরার মাদ্রাসা ছাত্রী ও পল্লবীতে কিশোরীকে ধর্ষণ
পৃথক ঘটনায় রাজধানীতে কিশোরী ও মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। উত্তরার একটি মহিলা মাদ্রাসার ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে তারই ফুফাকর্তৃক। পল্লবীতে কিশোরীকে গণধর্ষণের অভিযোগে তার বান্ধবীসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) শনিবার ভর্তি হওয়া ওই মাদ্রাসার ছাত্রী (১৯) জানায়, সে উত্তরার তাহ্জীবুল বানাত নামে একটি মাহিলা মাদ্রাসায় কামিল শ্রেণীতে পড়ে। গত সপ্তাহে লালবাগের জেএনসাহা রোডে তার ফুফুর বাসা বেড়াতে যায়। গত মঙ্গলবার তার ফুফা মাসুম বিল্লাহ (৪২) উত্তরার মাদ্রাসায় দিয়ে আসার কথা বলে ছাত্রীকে সঙ্গে নিয়ে বাসা থেকে বের হয়। মাসুম বিল্লাহ ছাত্রীকে সঙ্গে করে ধানমন্ডি এলাকার দিকে একটি বাসা অথবা হোটেলে নিয়ে যায়। ছাত্রী সঠিক ঠিকানা বলতে পারেনি। সেখানে ছাত্রীর হাতপা ও মুখ বেঁধে ধর্ষণ করে তার ফুফা। পরে ছাত্রীকে উত্তরার মাদ্রাসায় রেখে আসে। ছাত্রী বিষয়টি মাদ্রাসার প্রিন্সিপালকে জানানোর পর প্রিন্সিপাল ফিরোজপুরের নাজিরপুরে তার বাবাকে খবর দেন। ছাত্রীর বাবা ঢাকায় এসে অভিযুক্ত ফুফার কাছে চানতে চাইলে সে অস্বীকার করে। পরে ছাত্রীর বাবা সবুজবাগে তাদের এক আইনজীবী আত্মীয়কে বিষয়টি জানান। ওই আইনজীবীর পরামর্শে ছাত্রীকে ওসিসিতে পাঠানো হয়। ওসিসি সূত্র জানায়-ছাত্রীর মুখে, গলার নিচেসহ বিভিন্নস্থানে ক্ষত ও নখের আঁচড় এবং ধর্ষণজনিত চিহ্ন দেখা গেছে। তার ডাক্তারি পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করা হয়েছে।তবে এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, রিপোর্ট পাওয়ার পর সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হবে।এদিকে পল্লবীতে বান্ধবীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৪)। এঘটনায় পল্লবী থানা পুলিশ কিশোরীর বান্ধবী, ধর্ষণের সহযোগিতাকারি নারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে।পল্লবী থানার পরিদর্শক তদন্ত মইনুল কবীর যুগান্তরকে জানান, গত ১৬ আগস্ট ওই ছাত্রী তার বান্ধবী রুনা আক্তারের (১৪) বাসায় বেড়াতে যায়। সেখান থেকে তারা পূর্বপরিচিত সালমা বেগমের বাসায় যায়। ঘটনার দিন রাত সাড়ে ১২টা থেকে ভোর ৬টার মধ্যে পল্লবী থানাধীন বাউনিয়াবাঁধ টিনসেট এলাকায় কিশোরীটি গনধর্ষণের শিকার হয়। ভিকটিমের বাবা বাদী হয়ে বুধবার পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে- ভিক্টিম কিশোরী তার বান্ধবী রুনা আক্তারের সঙ্গে বেড়াতে যায়। সেখান থেকে বিকালে তারা সোহাগ অথবা আশিক নামে পূর্বপরিচিত এক ছেলের সঙ্গে দেখা করতে পল্লবীর ১১/বি, সবুজবাংলা এলাকায় যায়। পরে রুনার পূর্বপরিচিত সালমার বাসায় যায়। সালমা আগে থেকে অনৈতিক কর্মকান্ডে জড়িত ছিলো। সালমা ভিক্টিম কিশোরীকে বউনিয়া বাঁধ এলাকার টিন শেড বাসায় নিয়ে যায়। সেখানে একাধিক ব্যক্তি কিশোরীকে ধর্ষণ করে। তবে কিশোরীটি জানায়- তাকে একজন ধর্ষণ করার পর সে অজ্ঞান হয়ে পড়ে। এরপর তার আর কিছু মনে নেই। কিশোরী শারিরিক সমস্যা থাকায় তার ডাক্তারি পরীক্ষা করানো যায়নি। ভিক্টিমের বাবা এজহারে উল্লেখ করেছেন- ৫ যুবক তার মেয়েকে উপর্যুপুরি ধর্ষণ করেছে।তার বান্ধবী রুনা আক্তার, ধর্ষণে সহায়তাকারি সালমা বেগম ও অভিযুক্ত মো সোহরাবকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সোহরাবকে রিমান্ডে আনা হয়েছে। সালমার রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। কিশোর অপরাধী হওয়ায় রুনাকে রিমান্ডে আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের স্বীকারোক্তি থেকে অপর আসামিদের নাম জানা যাবে এবং কতজন কিশোরীকে ধর্ষণ করেছে সেটা নিশ্চিত হওয়া যাবে।











