,

শওকত মাহমুদ কারাগারে

news-image

সাংবাদিক নেতা ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। গাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে করা মামলায় তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।আজ শনিবার রিমান্ড শেষে শওকত মাহমুদকে আদালতে হাজির করে তাঁকে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক শফিকুল ইসলাম কারাগারে পাঠানোর আবেদন জানান। ঢাকার মহানগর হাকিম ওয়ায়েজ কুরনী খান আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।অন্যদিকে শওকত মাহমুদের আইনজীবীরা তাঁর জামিন চেয়ে আবেদন করলে আদালত তা নাকচ করেন।আদালতে দেওয়া ডিবি পুলিশের প্রতিবেদনে বলা হয়, রিমান্ডে শওকত মাহমুদ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তা যাচাই-বাছাই করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয় মামলার তদন্ত শেষ হওয়া পর্যন্ত শওকত মাহমুদকে কারাগারে আটক রাখা প্রয়োজন।গত ১৯ আগস্ট ডিবি পুলিশ শওকত মাহমুদকে আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নেয়। এর আগের দিন রাজধানীর পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারের গেট থেকে শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়।

চলতি বছরের ৯ জানুয়ারি মগবাজার এলাকার সেলিব্রেশন কমিউনিটি সেন্টারের সামনে গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগে রমনা থানায় করা একটি মামলায় শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা