,

সাংবাদিক পীযূষ কান্তি আচার্যকে বিজয়নগর প্রেসক্লাবের ফুলের শুভেচ্ছা

news-image

আনজব আলী মোল্লা : আমেরিকায় স্পেশাল অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার সংবাদ সংগ্রহে সাফল্যে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সাংবাদিক এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুারো চীফ পীযুষ কান্তি আচার্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিজয়নগর প্রেসক্লাব। প্রেসক্লাবের সভাপতি আমিরজাদা চৌধুরীর সভাপতিত্বে গতকাল শনিবার ক্লাব কার্যালয়ে তাকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল-মামুন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল পাশা, সংবর্ধিত এটিএন নিউজ এর পূর্বাঞ্চলীয় ব্যুারো চীফ পীযুষ কান্তি আচার্য, দৈনিক মানবজমিনের ষ্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজন ও বিজয়নগর দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক মেজবাহ উদ্দিন, প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শাহাদত হোসেন, যমুনা টিভি’র জেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, দেশ টিভি’র মাসুক হৃদয়, চ্যানেল-৯ এর জেলা প্রতিনিধি আল-মামুন, সরাইল প্রেস ক্লাবের অর্থ-সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, বিজয় টিভির সরাইল প্রতিনিধি মোহাম্মদ মাসুদ, বিজয়নগর প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ আঞ্জব আলী, সাধারন সম্পাদক মেহেদী হাসান মিলন,সহ সাধারন সম্পাদক মহিছুজ্জামান কাজল, জাগো নিউজ প্রতিনিধি আজিজুল ইসলাম সঞ্চয়, দৈনিক সরোদের খন্দকার শফিকুল আলম স্বপন ও মেহেদী নূর পরশ। পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তারা পীযুষ কান্তি আচার্য আমেরিকায় অনুষ্ঠিত অলিম্পিক বিশেষ ক্রীড়া প্রতিযোগিতার সংবাদ সংগ্রহের  সুযোগ পাওয়ায় এবং পেশাগত কাজে সাফল্য প্রদর্শন করায় তাকে অভিনন্দন জানান। তারা বলেন- পীযুষ ব্রাহ্মণবাড়িয়ার মুখ উজ্জল করেছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা