,

মাদকের সাথে কোন আপোস নেই : শাহরিয়ার আল মামুন

news-image

 

মেহেদী হাসান মিলন : বিজয়নগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পুলিশের মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে বিজয়নগর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত আমিরজাদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলার সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল-মামুন।
যমুনা টিভি’র জেলা প্রতিনিধি মোঃ শফিকুর রহমানের সঞ্চালনায় সভায় স্বগত বক্তব্য রাখেন বিজয়নগর প্রেস ক্লাবের সম্পাদক মেহেদী হাসান মিলন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল পাশা, দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক মেজবাহ উদ্দিন, এটিএন’র পূর্বাঞ্চলীয় ব্যুরো চীফ পীযুষ কান্তি আচার্য, দৈনিক মানবজমিনের ষ্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজন, চ্যানেল-৯ এর জেলা প্রতিনিধি আল-মামুন, দেশ টিভি’র মাসুক হৃদয়, সরাইল প্রেস ক্লাবের অর্থ-সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল ও বিজয়নগর প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ আঞ্জব আলী প্রমূখ।
বক্তারা বিজয়নগর সহ জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ি, মাদকের চালান পাচারের রোড ও কৌশল সম্পর্কে আলোচনা করেন। মাদকের সম্প্রসারন ও বিস্তৃতি রোধে সম্প্রতি পুলিশের ভূমিকার প্রশংসা করেন। এ ধারা অব্যাহত রেখে ভবিষ্যতে আরো আন্তরিক ও সচেতনার সাথে কাজ করার জন্য পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের অনুরোধ করেন।
প্রধান অতিথি বলেন, মাদকের সাথে কোন আপোস নেই। পুলিশ সুপার মহোদয় বিষয়ে জিরো টলারেন্স ঘোষনা দিয়েছেন। গত এক সপ্তাহে ১১ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন। মাদক ব্যবসায়ি ও সেবনকারীদের যথাযথ ভাবে জেলে পাঠানোর ৩-৪ দিন পরই জামিনে চলে আসার বিষয়ে তিনি আক্ষেপ করেন। স্বল্প সংখ্যক পুলিশ দিয়ে গোটা জেলার মাদক শতভাগ রোধ করা দূরহ বিষয়। তিনি মাদক বিক্রি ও পাচার রোধে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে সাংবাদিক পুলিশ এক কাতারে কাজ করার আহবান জানান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি খন্দকার শফিকুল আলম স্বপন, দৈনিক সরোদ পত্রিকার বিজয়নগর প্রতিনিধি মহিছুজ্জামান কাজল, বিজয় টিভির সরাইল প্রতিনিধি মোহাম্মদ মাসুদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাদৎ হোসেন, শীর্ষ নিউজের সুমন রায়, জাগোনিউজ ২৪.কম’র আজিজুল আলম সঞ্চয়, জাস্ট নিউজের মেহেদী নূর পরশ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে