,

সরাইল-বিশ্বরোড মোড়ে ঝটিকা সফরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদকযারা সরকারের অর্জন স্নান করে দিচ্ছে, এবং ভাবমূর্তি ক্ষুণ্ন করছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

শনিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-বিশ্বরোড মোড়ে ঝটিকা সফরে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই জানিয়ে সেতুমন্ত্রী বলেন, দেশে মধ্যবর্তী কোনো নির্বাচন হবে না, সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে।

সেতুমন্ত্রী আরো বলেন, রাজনীতিতে উত্থান-পতন ও কালো মেঘ থাকবেই। কিন্তু মেঘ চিরস্থায়ী নয়, রাজনীতির আকাশের কালো মেঘ কেটে গিয়ে স্বাধীনতার নতুন সূর্যোদয় হবেই।

মহাসড়কে তিন চাকার যানবাহন বন্ধের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ২২টি মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধ করার কারণে ওই সব মহাসড়কের দুর্ঘটনার সংখ্যা অনেক কমেছে।

সারাদেশের ভাঙা-চোরা সড়ক মেরামতে বরাদ্দের অভাব নেই জানিয়ে মন্ত্রী বলেন, সড়ক সংস্কারে সরকারের বরাদ্দের কোনো অভাব নেই। কিন্তু ঠিকাদাররা যদি ঠিকমতো কাজ না করেন তাহলে এর দায়-দায়িত্ব সরকারের নয়।

এ সময় সড়ক মেরামতের দায়িত্বে অবহেলার কারণে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্যকে শোকজ করার নির্দেশ দেন সেতুমন্ত্রী। পরে সেতুমন্ত্রী সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকদের মাঝে সচেতনামূলক লিফলেট বিতরণ করেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, সরাইল উপজেলা নির্বাহী মো. এমরান হোসেনসহ সড়ক বিভাগ এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা