,

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫ কেজি গাঁজা-১২৩ বোতল ফেন্সিডিলসহ দুই পাচারকারী গ্রেপ্তার ॥ প্রাইভেটকার আটক

news-image

নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩৫ কেজি গাঁজা এবং ১২৩ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় মাদকবাহী একটি প্রাইভেটকার আটক করা হয়। শনিবার সকালে সরাইল উপজেলার শান্তিনগর এবং গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরে পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।
আটক মাদক পাচারকারীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সেজামোড়া গ্রামের আবু সামার ছেলে মোঃ নাসির-(২৫) এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দি গ্রামের মরহুম আবু হানিফ সরকারের ছেলে মোঃ আবু সোহেল সরকার- (৩৪)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের একটি  আভিযানিক দল শনিবার সকাল সোয়া ৭টার দিকে ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ সোহেল হাসান, পিএসসি’জি নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শান্তিনগর এলাকায় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো- গ-২৫-৪২০৭) আটক করে। পরে র‌্যাব সদস্যরা প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে পাচারকারী মোঃ নাসিরকে আটক করে এবং প্রাইভেটকারের ভেতর থেকে  ৩৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। র‌্যাব জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা। 
অপরদিকে  গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ সোহেল হাসান, পিএসসি’জি এবং স্কোয়াড অফিসার এএসপি আবু সাঈদের নেতৃতে র‌্যাবের একটি আভিযানিক দল গত শুক্রবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর গ্রাম থেকে বস্তায় ভরে ফেন্সিডিল পাচারের সময় পাচারকারী মোঃ আবু সোহেল সরকারকে আটক করে। পরে বস্তার ভেতর থেকে ১২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা