,

যে কারণে টমেটো হতে পারে মারাত্মক ক্ষতিকর

news-image

সবাই দারুণ স্বাস্থ্যকর এবং ভিটামিনে ভরপুর একটি খাবার টমেটো। দেখতে সুন্দর এই খাবারটি কিন্তু ফলের জাতের পড়ে। কিন্তু সবজি  হিসেবেই ব্যবহার করি আমরা। সালাদে কাঁচা টমেটো ছাড়া একে ভিন্নভাবেই বেশি খাওয়া হয়। কেচাপ, সস ছাড়াও আরো কতভাবে টমেটো ব্যবহার হয় তা বলে শেষ করা যাবে না। ব্যবহারের ভিত্তিতে বিশ্বে সাড়ে ৭ হাজার জাতের টমেটো উৎপন্ন করা হয়। কিন্তু খাদ্য বিজ্ঞানীদের মতে, বহুল প্রচলিত খাদ্য উপাদানটি কিন্তু বেশ ক্ষতিকর।



তাই বলে এর যে কোনো উপকারিতা নেই, তা নয়। ইউএস ডিপার্টমেন্ট অব এগরিকালচার জানায়, কমলা এবং লাল রংয়ের সবজি বা ফল নানা ভিটামিনে ভরপুর থাকে। যেমন- টমেটো। সপ্তাহে একবার ৪-৬ কাপ টমেটো বহু প্রয়োজনীয়  খাদ্য উপাদানের অভাব মেটাতে পারে।



অনেক মানুষ টমেটো খেয়ে নানা উপকার পেতে পারেন। যেমন- ক্যান্সারের ঝুঁকি কমে আসা, হৃদরোগের ঝুঁকি হ্রাস, রক্তের বিষাক্ত উপাদান দূর হওয়া, ক্ষতিকর কোলেস্টরেল কমানো ইত্যাদি। কিন্তু বহু মানুষ আছেন যাদের আবার মারাত্মক ক্ষতি করে ফেলতে পারে এই দারুণ ফলটি। জেনে নিন টমেটো সম্পর্কে আতঙ্কজনক কিছু তথ্য।



১. টমেটোর পাতা মোটেও নিরাপদ নয়। এই পাতা বেশি পরিমাণ পেটে গেলে বিষক্রিয়া ঘটতে পারে। এর কোনো লক্ষণ প্রকাশ পাবে না। কিন্তু মারাত্মক ক্ষতি করতে পারে।



২. এসিড উৎপন্ন করে যা বিপরীত মুখে প্রবাহিত হয়। একে হার্টবার্ন বা গ্যাস্ট্রোএসোফাজেল রোগ বলা হয়। পাকস্থলী যখন অন্ননালীতে এসিড ছড়িয়ে দেয় তখন টমেটোর এসিড প্রদাহ সৃষ্টি করে।



৩. ছোট একটা বা বেশি পরিমাণ টমেটো খাওয়ার ফলে মারাত্ম হজমে সমস্যা ঘটতে পারে। এতে পাকস্থলীতে ব্যথাসহ গ্যাসের উদ্রেক ঘটতে পারে। ব্যক্তিভেদে এর প্রতিক্রিয়া ভিন্ন ভিন্ন হতে পারে।



৪. প্যাকেটজাত বা ক্যানড টমেটোতে অতিমাত্রায় সোডিয়াম থাকতে পারে। এক কাপ ক্যানড টমেটোতে ৫৬৪ মিলিগ্রাম সোডিয়াম থাকে। এত সোডিয়াম অস্টেয়োপরোসিস এবং হৃদরোগের কারণ হতে পারে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা