,

গুগলের চেয়েও কার্যকর সার্চ ইঞ্জিন তৈরি ১৬ বছরের বালকের!

news-image

ভারতীয় বংশোদ্ভূত ১৬ বছর বয়সী এক কানাডীয় বালক আনমল টাকরেল এমন একটি সার্চ ইঞ্জিন তৈরি করেছে যা গুগলের চেয়েও ৪৭ শতাংশ বেশি কার্যকর বলে সে দাবি করেছে। দশম গ্রেড পার করে আসা বালক টাকরেলের এই সার্চ ইঞ্জিন গুগলের বিজ্ঞান মেলায় নির্বাচিত হয়েছে।
সে জানায়, এই সার্চ ইঞ্জিনের ডিজাইন করতে তার সময় লেগেছে প্রায় দুই মাস আর এর কোড লিখতে সময় লেগেছে ৬০ ঘণ্টার মত।
সে জানায়, “আমি পারসোনালাইজড সার্চ সেবায় কিছু করার চিন্তা করছিলাম। কিন্তু যখন আমার মনে হলো যে গুগল তো ইতোমধ্যেই কাজটি করে ফেলেছে, তখনই ভাবলাম এটাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার চেষ্টা করা যাক।”
টাকরেল দাবি করেছে, তার এই সার্চ ইঞ্জিন একজন ব্যবহারকারীর বিভিন্ন আগ্রহের দিকে খেয়াল রেখেই তার সামনে ফলাফল হাজির করে। আর এজন্য এতে শক্তিশালী অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে বলেও সে জানায়।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে পড়তে আগ্রহী টাকরেল জানায়, সে এই প্রযুক্তি ব্যবহার করে একটি নিউজ অ্যাগ্রিগেটর তৈরি করতে চায়। তবে বর্তমানে সে টাকোক্যাট কম্পিউটার্স নামে একটি প্রতিষ্ঠানের মালিক।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ