বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ জামাল-আবাহনী মুখোমুখি আজ

news-image

মান্যবর প্রিমিয়ার ফুটবল লিগ আজ শেষ হয়ে যাচ্ছে। শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং আবাহনী মুখোমুখি হবে। লিগের আকর্ষণ শেষ, তারপরও আজকের মাচ ঘিরে দুই শিবিরে উত্তাপ আছে। খেলোয়াড় কোচ কর্মকর্তারা এমনটাই মনে করছেন। গতকাল বিকালে ধানমন্ডিস্থ আবাহনী মাঠে গিয়ে দেখা গেলো প্রানতোষ, সানডে, কোমল, ওয়াহেদরা অনুশীলন করছেন। আগের দিন এই মাঠে অনুশীলন করতে পারেনি। বৃষ্টির পানিতে ড্রেন বন্ধ থাকায় পানি জমেছিল মাঠে। সেজন্য সেদিন অনুশীলন করতে পারেনি। কালও মাঠ ছিল কাদায় ভরা। ঘরের কোচ অমলেশ সেন এখন আবাহনীকে তালিম দিচ্ছেন। গত মার্চে ৭৩ বছর বয়সে পা দেয়া এই বর্ষীয়ান কোচ এখনও পরিশ্রম করে যাচ্ছেন।
 
আবাহনীর খেলোয়াড়দের কাছে লিগের আকর্ষণ শেষ হয়ে গেলেও আজকের ম্যাচটা নিয়ে উত্তাপ আছে বলে জানালেন অমলেশ সেন। ১৯ খেলায় ৩৫ পয়েন্ট নিয়ে আবাহনী চতুর্থ স্থানে এবং ২০ খেলায় মোহামেডান ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। আবাহনী চাইছে মোহামেডানকে টপকে যেতে। জিততে তো হবেই সাথে অন্তত দুই গোলের ব্যবধানটাও হতে হবে। তাতে আবাহনী মনে করছে গোল গড়ে তৃতীয় স্থান পাওয়া যাবে। এমন লক্ষ্য পূরণ করতে আবাহনী মরিয়া। অমলেশ সেন বললেন, ‘শেখ জামালের জাতীয় দলের খেলোয়াড়দের বিরুদ্ধেই আমরা (২-০) জিতেছিলাম এবং সেটা ভালো খেলে। মৌসুমে যে কয়টি ভালো ম্যাচ খেলেছি তার মধ্যে এটি অন্যতম।’
 
আবাহনী যখন উপরে ওঠার লক্ষ্য নির্ধারণ করেছে তখ শেখ জামাল চায় প্রতিশোধ। মামুনুল ইসলাম বললেন,‘শেষ ভালো যার সব ভালো তার। আজকে আমাদের শেষ জয়টা নিতে চাই।’ কিরগিজস্তান থেকে শেখ জামাল ঢাকায় ফেরার পর পেটের পীড়ায় ভুগছেন মামুনুল ইসলাম এবং সোহেল রানা। এই দু’জনই আজ আবাহনীর বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না। তাদের বদলে আর্মব্যন্ড হাতে মাঠে নামবেন ডিফেন্ডার রায়হান হাসান। মুক্তিযোদ্ধার ম্যাচেও তিনি অধিনায়ক ছিলেন। গতকাল অনুশীলন শেষে রায়হানের সাথে কথা বলতে গেলে পাশে থাকা তকলিস সাংবাদিকের ভূমিকায় রায়হানকে প্রশ্ন করলেন,‘আবাহনীর বিরুদ্ধে কি লক্ষ্য হবে তোমার’ ? রায়হান জবাব দিলেন, ‘আমরা লিগ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছি বলে হাল ছেড়ে দেবো তা হবে না। ম্যাচ জেতার জন্যই লড়াই করবো। বড় ম্যাচ জিততে পারলে আমারও নাম হবে।’ লিগ শেষ ম্যাচ হলেও অনুশীলন মাঠে দলের ফুটবল কর্মকর্তা আশরাফউদ্দিন আহমেদ চুন্নু এবং আব্দুল গাফফারকে দেখা গেলো বেশ তত্পর।
 
ক্লাব আঙ্গিনায় প্যান্ডেল টাঙ্গানো হচ্ছে। রবিবার দুপুরে এখানে সংবর্ধনা অনুষ্ঠান। সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়ন বাংলাদেশকে সংবর্ধনা দেয়ার প্রস্তুতি চলছে। শেখ জামালের খেলোয়াড়রাও বেশ ফুরফুরেই আছেন। কারণ কিরগিজস্তানে এএফসি কাপ ফুটবলে খেলতে গিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে। তাদের সামনে আরো কিছু খেলা রয়েছে। চট্টগ্রামে শেখ কামাল গোল্ডকাপ ফুটবলে খেলবে, শিলিগুড়িতে অ্যাথলেটিকো মাদ্রিদ ফুটবল দলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ হবে ১৯ কিংবা ২০ সেপ্টেম্বর। অনেকদূর এগিয়ে যেতে চায় পেশাদার এই ক্লাবটি। 
শেখ জামাল এবং আবাহনীর ম্যাচটি বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক