,

যুদ্ধের পূর্ণ প্রস্তুতির নির্দেশ উত্তর কোরীয় নেতার

news-image

কোরীয় সীমান্তে উত্তেজনার পরিপ্রেক্ষিতে সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন। খবর বিবিসি ও রয়টার্সের। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, গত বৃহস্পতিবার এক জরুরি বৈঠকে কিম জং-উন একে ‘সেমি-স্টেট অব ওয়ার’ বলে সম্বোধন করেছেন। সীমান্তে পিয়ংইয়ং বিরোধী কার্যক্রম বন্ধ না করলে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও হুমকি দেয়া হয়েছে। উত্তেজনার পরিপ্রেক্ষিতে এর আগেও এ ধরনের হুমকি দিয়েছে পিয়ংইয়ং।
 
কেন্দ্রীয় মিলিটারি কমিশনের সঙ্গে জরুরি বৈঠকে গত বৃহস্পতিবার রাতে কিম সেনা সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘যে কোনো সময় সামরিক অভিযানের জন্য পূর্ণরূপে প্রস্তুত থাকুন।’ 
উত্তেজনার পরিপ্রেক্ষিতে পশ্চিম সীমান্ত সংলগ্ন এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দক্ষিণ কোরীয় প্রশাসন। ইতিমধ্যে ওই অঞ্চলের ৮০ শতাংশ বাসিন্দা সরে গেছে বলে জানিয়েছে এএফপি। এর আগে গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার ইনচিওনে স্থানীয় সময় বিকেল ৩টা ৫২ মিনিটে রকেট হামলা চালায় উত্তর কোরিয়া। এর জবাবে বেশ কয়েকটি ১৫৫এমএম গোলাবর্ষণ করে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। 
সীমান্তে এ গোলা বিনিময়ের পরিপ্রেক্ষিতে ওই অঞ্চল থেকে স্থানীয়দের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দক্ষিণ কোরিয়া। বিষয়টি নিয়ে বৃহস্পতিবারই দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে জরুরি বৈঠকে বসেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জেন-হে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে