,

বি.বাড়িয়ায় ৬৯ কেজি গাঁজাসহ যুবক আটক

news-image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৬৯ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ মো. সুমন মিয়া (২৭) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার মধ্যরাতে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক সুমন জেলার আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা গ্রামের মো. ইউসুফ মিয়ার ছেলে। শুক্রবার সকালে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. সোহেল হাসান ও স্কোয়াড অফিসার সহকারী পরিচালক মো. মইনুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক দল সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় অবস্থান নেয়। এসময় ঢাকামুখি একটি ট্রাককে (ঢাকা মেট্রো ড-১১-০৯২৩) র‌্যাবের আভিযানিক দলটি থামার সঙ্কেত দেয়। ট্রাকটি থামার সঙ্গে সঙ্গে চালক ও চালকের সঙ্গে থাকা দুইজন ট্রাক থেকে নেমে দৌড়ে পালিয়ে যান। পরে ট্রাকে থাকা মো. সুমন মিয়াকে ৬৯ কেজি গাঁজাসহ আটক করে র‌্যাব। এসময় মদক বহনে ব্যবহৃত ট্রাকটিকেও জব্দ করা হয়।

 

 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা