,

সেলফি তুলুন ১৬ মেগাপিক্সেলে

news-image

স্মার্টফোনে রোটেটিং ক্যামেরা খুব একটা দেখা যায় না। অপ্পোর কয়েকটি ফোনে রোটেটিং ক্যামেরা রয়েছে। কিন্তু সেগুলোর দাম মধ্যবিত্তদের নাগালের বাইরে। এবার রোটেটিং ক্যামেরার স্মার্টফোন আনলো চীনের টেলিকম ব্র্যান্ড হুয়াওয়ে। ফোনটির মডেল হনার ৭আই। এটি হনার ৬ প্লাস এর আপডেট ভার্সন।

হনার ৭ আই ফোনটির রোটেটিং ক্যামেরাটি রিয়ার ক্যামেরা এবং সেলফি ক্যামেরা হিসেবে কাজ করবে। ফলে ভালো মানের সেলফি পাওয়া যাবে এতে। ফোনটির ক্যামেরায় আছে ১৩ মেগাপিক্সেল। এতে আছে বিএসআই সেন্সর এবং ২.০ এর ফোকাল লেন্স। ক্যামেরায় ডুয়েল ফ্লাশ গান আছে।

হনার ৭ আইতে আছে ৫.২ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ফোনটি অ্যানড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত। এতে আছে ৬৪ বিটের কোয়ালকম অক্টাকোর স্ন্যাপড্রাগন ৬১৬ প্রসেসর। ফোনটি দুইটি ভার্সনে পাওয়া যাচ্ছে। একটি ভার্সনে আছে ৩২ জিবি বিল্টইন মেমোরি এবং ৩ জিবি র‌্যাম। অন্যটিতে আছে ১৬ জিবি মেমোরি এবং ২ জিবি র‌্যাম।

এই ফোনটি টুজি, থ্রিজি, ফোরজি, ওয়াইফাই, ব্লুটুথ, মাইক্রোইউএসবি এবং এনএফসি কানেকটিভিটি রয়েছে। এতে ছোট আকারের ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে। ফোনটির ব্যাটারি ৩১০০ মিলিঅ্যাম্পায়ার।

চীনের বাজার ফোনটির দাম ১৫৯৯ ইয়েন। বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ১৯৪৪৪ টাকা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা