,

মোশাররফ করিমের ‘অ্যানালগ ভালোবাসা’

news-image

বাড়িটার নাম ‘স্রোতস্বিনী’। তৈরি করেছেন জারিফের বাবা-মা। তবে তারা কেউই আর বেঁচে নেই। জারিফ বিয়ে করেন ঐশীকে। তাদের একমাত্র ছেলে তূর্য ক্লাস টু’তে পড়ে। বাড়ি ভাড়ার টাকাতেই চলে জারিফের ছোট্ট সংসার। ব্যবসা বা কাজের প্রতি আগ্রহ নেই। তার সব চাওয়া পাওয়া ভার্চুয়াল জগতেই সীমাবদ্ধ। জারিফের ছেলেটিও হয়েছে বাপের ধাঁচের। সারাক্ষণ কম্পিউটারে গেমস নিয়ে মেতে থাকে। ঐশী স্বামী-ছেলেকে নিয়ে কিছুতেই নিজের সংসারটাকে ঠিক ফর্মে আনতে পারছিলেন না। এক সময় হতাশ হয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছোটবোন মৃদুলার সাহায্য চান। মৃদুলা বোনকে সাহায্যের জন্য ব্যাগ-সুটকেস নিয়ে দুলা ভাইয়ের বাসায় হাজির হন। এরপর দু’বোন মিলে একের পর এক আইডিয়া বের করতে থাকে। কিন্তু প্রতিটি আইডিয়াকে ব্যর্থ প্রমাণ করে জারিফ ও তূর্য তাদের কাজ চালিয়ে যায়। এক সময় হতাশ হয়ে পরেন ঐশী। ঘটে যায় একটি অনাকাঙ্খিত ঘটনা। যে ঘটনাটি পুরোপুরি পাল্টে দেয় জারিফ ও তুর্যকে। এমন গল্পেই নির্মিত হয়েছে খন্ড নাটক ‘অ্যানালগ ভালোবাসা’।

নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও রেবেনা রেজা জুঁই। আরো আছেন তারিক স্বপন, হেভেন খান, আসমা সাবিহা রিংকু, তন্ময় সাহা, তানভীর লিমন,এ্যানি। এম প্রোডাকশন প্রযোজিত নাটকটি পরিচালনা করেছেন মাহামুদুল হাসান টিপু। রচনা করেছেন আসিফ মেহদী। চিত্রনাট্য করেছেন আবু রাজীন। চিত্রগ্রহণে ছিলেন দানিয়েল ড্যানি।

আগামী ২৩ আগষ্ট রাত ৯টা ৫ মিনিটে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত হবে খন্ড নাটক ‘অ্যানালগ ভালোবাসা’।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা