শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘কটন বাডের’ অসাধারণ ৭টি অজানা ব্যবহার!

news-image

কটন বাড, শব্দটি শুনলে আপনার কল্পনায় ভেসে উঠে দুই পাশে তুলো দেয়া চিকন একটি কাঠি। যার ব্যবহার কেবল কান পরিষ্কার করা। সেই সাথে নিশ্চয়ই মুখ কুচকে ভাবছেন, ইয়াক! এমন একটা জিনিসের আবার অন্য কোনো ব্যবহার আছে নাকি? তাও আবার মেকআপের জন্য! হ্যাঁ, মেকআপের বিভিন্ন কুটিনাটি ব্যাপারেই আপনার উপকারী বন্ধু হয়ে দাঁড়াবে এই কটন বাড। আসুন তবে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক।
১। চুলের মেকআপে কটন বাড
নিশ্চয়ই আপনি হাসছেন আর বলছেন, চুলের আবার মেকআপ হয় নাকি? জ্বি, চুলের ও মেকআপ হয়। অনেকে মাথার মাঝ বরাবর সিঁথিটা বেশ বড় হয়ে যায় বা কোনো একদিকে কেন যেন চুল কম থাকে আর তাই চুল বাঁধার পর সে জায়গার মাথার ত্বক দেখা যায় যা মোটেও ভালো লাগে না। কি করবেন? চুলের রঙের সাথে মিলিয়ে কটন বাডে আইশ্যাডো মেখে নিন। এবার ফাঁকা জায়গার ত্বকের পাশ ঘেঁষে আইশ্যাডো লাগিয়ে দিন কটন বাডের সাহায্যে। ফাঁকা জায়গাও কমবে, নতুন স্টাইলও হবে।
২। উফ, সেই বাড়তি নেলপলিশ
শখ করে নেলপলিশ লাগিয়েছেন অথচ কীভাবে জানি নখের পাশে চামড়ায়ও লেগে গেছে, সেটা নেলপলিশ রিমুভার দিয়ে মুছতে গিয়ে আবার একটুখানি নেলপলিশ মুছে গেছে। কি বিচ্ছিরি অবস্থা তাইনা? এবার থেকে কটন বাডে নেলপলিশ রিমুভার মেখে বাড়তি নেলপলিশ মুছবেন। আর ঝামেলা হবেনা.
৩। মাশকারা সমস্যায় কটন বাড
মাশকারা লাগানোর পর প্রায় সবারই এই সমস্যা হয়। চোখের উপরে বা নিচে মাশকারার ডট পড়ে যায়। আর সেটাকে মুছতে গিয়ে অনেকে পুরো মুখই কালিতে ভরিয়ে ফেলেন। একটি কটন বাড দিয়ে আলতো করে জায়গাটা মুছে ফেলুন। দাগ চলে যাবে।
৪। ঘরের বাইরেও চাই সুগন্ধ
আপনি হয়তো সব সময় সুগন্ধ পেতে চান। কিন্তু ঘরের বাইরে যাবার সময় ব্যাগে করে তো আর পুরো পারফিউমের বোতল নিয়ে যাওয়া যায়না। তাহলে উপায়? দুই তিনটি কটন বাডে আপনার প্রিয় পারফিউম স্প্রে করে নিন। এবার একটি মুখ আটকানো যায় এমন প্লাস্টিকের প্যাকেটে সেগুলো ভরে মুখ আটকে ব্যাগে রেখে দিন। যখন ইচ্ছে হবে প্যাকেটের মুখ খুল্লেই পাবেন সুগন্ধ।
৫। চোখের পাপড়ি বাঁকাতে কটন বাডঃ
কে না চায় সুন্দর বাঁকানো এক জোড়া চোখের পাপড়ি? কিন্তু তার জন্য চাই আইল্যাশ কার্লার। সেটা না থাকলে উপায়? উপায় হলো, চোখে মাশকারা লাগানোর পর যখন সেটা হালকা শুকিয়ে আসবে তখন কটন বাড দিয়ে চোখের পাপড়ি উলটো করে বাকিয়ে ধরে রাখবে শুকানো না পর্যন্ত। ফলাফল? আপনি পাচ্ছেন সুন্দর বাঁকানো চোখের পাপড়ি।
৬। নকল আইল্যাশ যদি দীর্ঘ সময় রাখতে চানঃ
চোখের সৌন্দর্য বৃদ্ধি করতে অনেকেই নকল বা ফলস আইল্যাশ দিয়ে চোখ সাজান। ভালোও লাগে দেখতে। কিন্তু কয়েক ঘন্টা পর যেন আইল্যাশের আঠালো ভাব কমে যায় আর যেকোন সময় কোণার দিকে আইল্যাশ খুলে যেতে পারে। এর থেকে সমাধান পেতে আপনার দরকার একটি কটন বাড। আইল্যাশ লাগানো শেষে, কটন বাডের সাহায্যে আরেকটু গ্লু আইল্যাশের উপর দিয়ে টেনে দিন আর শেষ প্রান্তে একটু চাপ দিয়ে দিন। আইল্যাশ দীর্ঘ সময় সেট হয়ে থাকবে।
৭। কম সময়েই হবে স্মোকি আই মেকআপঃ
স্মোকি আই মেকআপ প্রায় সবারই বেশ প্রিয়। কম সময়ে চোখে এমন সাজ দিতে চান? আপনার চোখের পাপড়ির রঙের সাথে মিলিয়ে আইশ্যাডো একটি কটন বাডে মেখে নিন। এবার চোখের পুরো বেইজটা কটন বাডের সাহায্যেই করে ফেলুন। কম সময়ে স্মোকি আই মেকআপ হয়ে যাবে।
দেখলেন তো কান পরিষ্কার করার সাধারন কটন বাডই আমাদের কত কাজে লাগে। এখন থেকে তাহলে মেকআপের খুটিনাটি কাজে কটন বাডই হোক আপনার সাহায্যকারী বন্ধু।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা