,

বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ ফুটবল দল নেপাল যাচ্ছে

news-image

সাফ অনুর্ধ্ব ১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আজ মঙ্গলবার নেপাল যাচ্ছে বাংলাদেশ দল। ছয় দলের এ টুর্নামেন্ট শুরু হবে ২০ আগস্ট থেকে।
এদিকে, প্রস্তুতির ঘাটতি থাকলেও টুর্নামেন্টে ভালো খেলবে বাংলাদেশ দল বলে জানিয়েছেন অনুর্ধ্ব ১৯ দলের কোচ সাইফুল বারী টিটু।
নেপালে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে সাফ অনুর্ধ্ব ১৯ ফুটবল চ্যাম্পিয়নশীপ। টুর্নামেন্টের এ গ্রুপে খেলবে বাংলাদেশ। বাংলাদেশের গ্রুপ এ’তে রয়েছে ভুটান ও নেপাল। ২২ আগস্ট ভূটানের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল।
নেপালের বিপক্ষে বাংলাদেশ খেলবে ২৪ আগস্ট। গ্রুপ বি এর দলগুলো হলো আফগানিস্তান, ভারত ও মালদ্বীপ। এই দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানারআপ দল খেলবে সেমিফাইনালে।
এ টুর্নামেন্ট খেলতে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা