,

‘দায়িত্বটা সবাইকে নিতে হবে’

news-image

চিত্রনায়িকা, পরিচালক ও প্রযোজক। এই তিনটি তকমাই এখন জুড়ে আছে চিত্রনায়িকা মৌসুমীর নামের সাথে। ঢালিউডে তার সমসমায়িক অনেকেই জনপ্রিয় হলেও দায়িত্বের জায়গাটায় দায়সারা প্রায় সবাই। কিন্তু মৌসুমীর ক্ষেত্রে এই জায়গাটা পরিষ্কার। চিত্রনায়িকা থেকে পরিচালক এবং এরপর প্রযোজনাতেও এখন নিয়মিত। চলচ্চিত্রের হালটা নায়িকা হিসেবে একমাত্র ধরেছেন তিনি। আগামী মাসেই মুক্তি পাচ্ছে প্রয়াত পরিচালক বেলাল আহমেদের শেষ চলচ্চিত্র ‘ভালোবাসবোই তো’।
 
ছবিটির পুরো কাজ আর শেষ করা হয়নি তার। তবে সেই দায়িত্বটি মৌসুমী নিজেই নিয়েছেন। পরিচালনার বাকি কাজটুকু শেষও করেছেন তিনি। ছবিটি প্রযোজনা করেছেন ইম্প্রেস টেলিফিল্ম। মৌসুমী বলেন, ‘বাংলা চলচ্চিত্র আমাদের। এক সময় আমাদের অবস্থা সবার কাছেই প্রশংসিত ছিল। মাঝে একটা খারাপ সময় গেলেও এখন আবার সম্ভাবনাময় দিকে যাচ্ছি আমরা। আমি নিজের জায়গা থেকে চেষ্টা করি ভালো কিছু করার। তবে চলচ্চিত্রের দায়িত্বটা সার্বজনীনভাবে নিতে হবে। আমাদের দায়িত্বগুলো নিজেদের জায়গা থেকে পালন করলে সবকিছুই ঠিক হয়ে যাবে।’ ছবিটিতে অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী ও নিলয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা