,

আটকেপড়া হজযাত্রীদের জন্য বিমানের বিশেষ ফ্লাইট শুক্রবার

news-image

ভিসা জটিলতায় আটকেপড়া সরকারি ব্যবস্থপনার ২১৫ জন হজযাত্রী শুক্রবার বিমানের বিশেষ ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন। আটকেপড়া অন্য হজযাত্রীদের জন্য আগামী ২৬ আগস্ট আরেকটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান। গত চার দিনে ভোগান্তিতে পড়া যাত্রীদের বিভিন্ন ফ্লাইটে পাঠানো হচ্ছে। ভিসা সংক্রান্ত যে জটিলতা ছিল সৌদি দূতাবাসের সহযোগিতায় তা কেটে গেছে বলে দাবি করেছেন আশকোনা হজ ক্যাম্পের কর্মকর্তারা। আশকোনা হজ ক্যাম্পের আইটি ইনচার্জ কবির আল মামুন বলেন, 'শুক্রবার আটকেপড়া ২১৫ জন হজ যাত্রী বিশেষ ফ্লাইটে যাবেন।' তিনি জানান, বৃহস্পতিবার ১১টি নির্ধারিত ফ্লাইট হজ যাত্রীদের নিয়ে যথাসময়ে ছেড়ে গেছে। বাংলাদেশ বিমানের ফ্লাইট ও অন্যান্য বেসরকারি হজ যাত্রীদের সঙ্গে সরকারি হজযাত্রীদের পাঠিয়ে সমন্বয় করা হচ্ছে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বৃহস্পতিবার পর্যন্ত ১৩ হাজার ৪৫৭ জন হজযাত্রী সৌদি আরব গেছেন বলে জানান তিনি। গত রোববার হজ ফ্লাইট শুরুর দিন থেকেই নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। অনেকের ফ্লাইট নির্ধারিত থাকলেও ভিসা না পাওয়ায় যেতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে। হজ ক্যাম্পের কর্মকর্তারা জানান, সৌদি দূতাবাসের ভিসা প্রিন্টিং সিস্টেমে কারিগরি ক্রুটির কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। কারিগরি ক্রুটি সারানোর জন্য একটি বিশেষজ্ঞ দল সৌদি দূতাবাসের সঙ্গে কাজ করছে। এদিকে, ভিসা জটিলতার সমাধান হলেও নতুন করে বারকোড ও রিপ্লেসমেন্ট নিয়ে জটিলতা চলছে। তাছাড়া কোটাবঞ্চিত এজেন্সির মালিকরা এখনও কোনো সমাধান পাননি।
 
এ জটিলতার বিষয়টি সুরাহা করতে বৃহস্পতিবার সচিবালয়ে ক্ষতিগ্রস্ত এজেন্সির প্রতিনিধি ও হাব নেতাদের সঙ্গে আলোচনায় বসেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এতে কোটাবঞ্চিতদের অধীনে থাকা হজযাত্রী পাঠানোর বিষয়ে আলোচনা হয়। সংশ্লিষ্টরা জানান, সভার সিদ্ধান্ত অনুযায়ী যারা রিপ্লেসমেন্টের জন্য আবেদন করেছেন তাদেরকে ৫ শতাংশ রিপ্লেসমেন্ট দেয়ার তালিকা চূড়ান্ত করার পরই বাকি কোটাবঞ্চিতদের মধ্যে বণ্টন করে দেয়া হবে। উল্লেখ্য, এবার বাংলাদেশ থেকে এক লাখ ১ হাজার ৭৫৮ জনের হজ পালনের কথা রয়েছে। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ২ হাজার ৭০০ জন। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর এ বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা