,

গাজীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১ সাতক্ষীরায় ‌’বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী আহত

news-image

গাজীপুরের দক্ষিণ সালনায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। তিনটি হত্যা মামলার আসামি ছিলেন বলে জানা গেছে।
নিহত সাইদুর রহমান (৩৫) গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াবাড়ি এলাকার মো. জৈবতুল্লার ছেলে। তিনি থাকতেন ঢাকার দক্ষিণ বাড্ডার শিমুলতলা এলাকায়। সাইদুরকে ঢাকার বাড্ডা এলাকার একজন ‘চিহ্নিত সন্ত্রাসী’ বলে পুলিশ জানিয়েছে। তবে পরিবারের দাবি, তিনি এলাকায় যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমির হোসেন জানান, তিন হত্যা মামলার আসামি সাইদুরকে ‘গোপন সংবাদের ভিত্তিতে’ বৃহস্পতিবার বিকেলে আটক করা হয়। পরে তার বক্তব্য অনুযায়ী সালনা এলাকা থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।


সাতক্ষীরায় ‌:
অস্ত্র-গুলি উদ্ধার, তিন পুলিশ সদস্য আহত

সাতক্ষীরার কালিগঞ্জের কৃঞ্চনগর এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহিন সরদার নামে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দিবগত রাত দেড়টার দিকে ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল হতে ১টি দেশীয় পাইপগান, ২টি বন্দুকের কার্তুজের খোসা, ২টি বন্দুকের তাজা গুলি ও ২টি রামদা উদ্ধার করে। পুলিশের দাবি, এই ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। গুলিবিদ্ধ শাহিন সরদারকে প্রথমে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা এস আই কামাল হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত ২০ আগস্ট বেলা ২টা ১৫ মিনিটের সময়  জেলার কালিগঞ্জ থানাধীন চাতড়ার মোড়ে কৃঞ্চনগর গ্রামের জনাতন ঘোষের ছেলে নির্মল চন্দ্র ঘোষের গতিরোধ করে কয়েকজন ছিনতাইকারী। এ সময় তার কাছ থেকে ৬ লাখ টাকা ছিনতাই করে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনগণ ও টহলরত পুলিশ ছিনতাইকারী শাহিন সরদারকে আটক করে। পরে ছিনতাইকৃত ৪ লাখ ৭৯ হাজার ৮০০ টাকাসহ তাকে আনা হয়।  নির্মল ঘোষের লিখিত অভিযোগের ভিত্তিতে ধৃত আসামি শাহিন সরদারসহ তার অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মামলা হয়। শাহিন কালিগঞ্জের লক্ষিনাথপুর গ্রামের সোহেল উদ্দিন বাটুলের ছেলে।   
আসামি শাহিনের তথ্যের ভিত্তিতে পলাতক ছিনতাইকারীদের গ্রেফতার ও ছিনতাইকৃত অবশিষ্ট টাকা উদ্ধারে কালিগঞ্জ থানার এসআই শহিদুল্লাহ ও এসআই খায়রুল আলম সঙ্গীয় ফোর্স ও আসামিদের নিয়ে বের হন। গত রাত ১টা ৩৫ মিনিটের সময় কালিগঞ্জ থানাধীন কৃষ্ণনগর গ্রামের এজাহার আলীর ছেলে মুনছুর আলীর বাড়ির পূর্ব পাশের কালিগঞ্জ-কৃষ্ণনগরের পাকা সড়কের ওপর পৌঁছানোমাত্র সেখানে অবস্থানরত শাহিনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। পরে তারা গুলি বর্ষণ করতে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে আসামিরা পালিয়ে যায়। তবে আসামিদের ছোড়া গুলিতে আটক শাহিন সরদার দুই পায়ে গুলিবিদ্ধ এবং তাদের নিক্ষিপ্ত বোমার আঘাতে ৩ পুলিশ সদস্য আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি দেশীয় পাইপগান, ২টি বন্দুকের কার্তুজের খোসা, ২টি বন্দুকের তাজা গুলি ও ২টি রামদা উদ্ধার করে। 
 
আহত শাহিন তরফদার ও ৩ পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরবর্তীতে শাহিন সরদারকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা