,

বরফের দেশে কাজল-শাহরুখের রোমান্সের ১২ দিন

news-image

রোমান্সের জন্য পাক্কা ১২ দিন সময় নিচ্ছেন কাজল আর শাহরুখ খান! জানা গেছে, তার জন্য রীতিমতো এই দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি দিয়েছেন তাঁরা!

আসলে, সেই ২০১০ সালের পর ফের রুপালি পর্দায় ফিরছেন এই কিংবদন্তী জুটি! ভারতীয় ছায়াছবির ইতিহাসে ব্যাপারটা যে বেশ গুরুতর, তা নিয়ে সন্দেহ নেই কারও! সেই জন্যই রোহিত শেঠির ‘দিলবালে’ ছবির একটি রোমান্টিক গানের দৃশ্যও যাতে বিশেষ হয়ে ওঠে, তার জন্য ১২ দিন সময় খরচ করছেন কাজল আর শাহরুখ। তা, সেই গানের দৃশ্য শুট করার জন্য কোথায় পাড়ি দিলেন তাঁরা? জানা গেছে, কাজল আর শাহরুখ গেছেন আইসল্যান্ডে। সঙ্গে গেছেন ছবির পরিচালক আর অন্যান্যরা। এছাড়া বিশেষভাবে সেই শুটিং-এ হাজিরা দিচ্ছেন ফারহা খান। নায়ক-নায়িকার রোমান্সকে নাচের ছন্দে বেঁধে ফেলার দায়িত্বটা আপাতত রয়েছে তাঁরই হাতে।
অবাক লাগছে কি? এই যে রীতিমতো সাংবাদিক বৈঠক ডেকে ফারহা জানিয়েছিলেন, তিনি আর কোরিওগ্রাফি করবেনই না, তার কি হল?
আসলে, ফারহা যে শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু। তাঁর একের পর এক হিট ছবির তিনটেতেই নায়ক তো শাহরুখই। মাঝে কিছুদিন দু’জনের মুখ দেখাদেখি বন্ধ থাকলেও এখন ফের বন্ধুত্ব ফিরেছে। তাই বন্ধুর অনুরোধ ফেলতে না পেরে ফারহা রাজি হয়ে গেছেন অন্যের ছবির কোরিওগ্রাফির কাজে। কথা দিয়েছেন তিনি, এমন রোমান্টিক ছন্দে হাজির করবেন কাজল-শাহরুখকে ছবির পর্দায়, যেমনটা আজ পর্যন্ত কেউ দেখেনি!
আপাতত শুধু অপেক্ষার পালা! সব ঠিক থাকলে চলতি বছরের বড়দিনেই মুক্তি পেতে পারে কাজল-শাহরুখের কামব্যাক ছবি। তখনই জানা যাবে, বরফের দৃশ্যে কীভাবে উষ্ণতার আলিঙ্গনে আবদ্ধ হলেন তাঁরা! 
dpuf

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে