,

পাঠক টানতে গুগলের চেয়ে ফেসবুক বেশি এগিয়ে!

news-image

খবরের ওয়েবসাইটে পাঠক টানতে এখন গুগলের চেয়ে ফেসবুক বেশি এগিয়ে আছে। শুধু খবরের উৎ​স বা খবর পাওয়ার ক্ষেত্রেই নয়, লিংক শেয়ার করে ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানোরও গুরুত্বপূর্ণ উৎস এখন ফেসবুক। ওয়েব বিশ্লেষক প্রতিষ্ঠান পার্সে ডটলির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পার্সে ডটলির গবেষকেরা বলেন, ওয়েবসাইটে নতুন পাঠক আনার ক্ষেত্রে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে লিংক শেয়ার করা এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

পার্সে ডটলির প্রধান কারিগরি কর্মকর্তা অ্যান্ড্রু মন্টালেন্টি ফরচুন ম্যাগাজিনকে জানিয়েছেন, তাদের সর্বশেষ মিডিয়া সাইটের নেটওয়ার্কে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট থেকে আসে ৪৩ শতাংশ পাঠক। সেখানে, গুগল থেকে আসছে মাত্র ৩৮ শতাংশ পাঠক। ওয়েবসাইটে পাঠক আনার ক্ষেত্রে গুগলকে ছাপিয়ে যাওয়ার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। গত বছরের অক্টোবর মাসেও গুগলকে ছাড়িয়ে গিয়েছিল ফেসবুক। তবে এবারে গুগলের সঙ্গে ফেসবুকের ব্যবধান আরও অনেক বেড়েছে। এদিকে, ফেসবুকের চেয়ে অনেক পিছিয়ে আছে টুইটার।

 

এ জাতীয় আরও খবর

২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল

কোকোর জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ২৭

বিমানবন্দরে আগুন, তদন্তে বারবার অব্যবস্থাপনার চিত্র

মির্জা আব্বাস কবে ফিরবেন সংসদে, চট্টগ্রাম-৪ আসনে কী হবে

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করেনি

হাসিনা ও হা‌দির হত্যাকারীদের প্রত্যার্পনের অনুরোধ করেছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমা‌ন

প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশকে বিচার করতে নারাজ হেড

৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি

রিয়াদে সোফা কারখানায় আগুন, নিহত ১৬ বাংলাদেশি