,

স্বৈরাচার সরকাররা আইন পড়ে না : ড. কামাল

news-image

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, স্বৈরাচার সরকাররা আইন পড়ে না। আইন বিষয়ে তারা অজ্ঞ থাকে। বিনা বিচারে গুলি করে মানুষ হত্যা অন্যায়। এসব হত্যা সহ্য করা যায় না।

এসময় তিনি বিনা বিচারে গুলি করে মানুষ হত্যাকাণ্ড অন্যায় উল্লেখ করে এর প্রতিবাদে আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জেলা আইনজীবী সমিতি ওই সভায় আয়োজন করে। ড. কামাল হোসেন আরও বলেন, সরকারি দলের লোকগুলো যে কথাগুলো বলছেন, সেখানেও তারা অন্যায়কে অন্যায় হিসেবে চিহ্নিত করেছেন। সরকারি দলের সাধারণ সম্পাদক বলেছেন, চাঁদাবাজি বন্ধ করো।

আইনজীবী হিসেবে আমাদের এ অবস্থান নিতে হবে।
তিনি বলেন, দল যদি কোন বেআইনি কাজ করে আমি কি সেটা সমর্থন করব অন্ধভাবে। করতে পারি না। আমি তো সবার বিরুদ্ধে এক এক করে জিডি করব। এদল ওদল করো, অবশ্যই করো। কিন্তু তোমার দল যদি বিনা বিচারে খুন করে এগুলো কি তুমি সমর্থন করবে? করা যায় না, করা উচিত না- দেশের স্বার্থে, জাতির স্বার্থে। সভায় আরও বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক, গণফোরাম নেতা এডভোকেট সুব্রত চৌধুরী, হেলাল উদ্দিন প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান

মসজিদে গিয়ে বিয়ে করলেন শারমিন-সাব্বির

সামাজিক নিরাপত্তা ভাতার আবেদন চলবে ৩১ আগস্ট পর্যন্ত

নারীদের জন্য চালু হলো ১৪ ‘পিংক বাস’