,

সরাইলে ৬৯ কেজি গাঁজাসহ যুবক আটক

news-image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৬৯ কেজি গাঁজাসহ মো. সুমন মিয়া (২৭) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় পাচার কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। আটক সুমন মিয়া জেলার আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা গ্রামের মো ইউসুফ মিয়ার ছেলে। র‍্যাব সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল কম্পানি কমান্ডার মেজর মো. সোহেল হাসান ও স্কোয়াড অফিসার মো. মইনুল ইসলামের নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় গাঁজাবাহী ট্রাকটিকে থামানোর সংকেত দিলে মো. আল-আমিন ও কালু মিয়া নামে দুইজন লাফিয়ে পালিয়ে যায়। পরে ট্রাক তল্লাশি করে ৬৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ট্রাকে থাকা একজনকে আটক করা হয়। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা