,

মেধার বিকাশ ঘটিয়ে দেশ প্রেমিক নাগরিক করে গড়ে তুলতে হবে-উপজেলা চেয়ারম্যান

news-image

স্টাফ রিপোর্টার নাসিরনগর : নাসিরনগর উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার বলেছেন, শিক্ষার পাশাপাশি খেলাধূলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা, সংস্কৃতি চর্চা, নৈতিক শিক্ষা সহ শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটিয়ে দেশ প্রেমিক নাগরিক করে গড়ে তুলতে হবে। শরীর-স্বাস্থ্য,মনকে ভাল রাখতে হলে খেলাধূলা করতে হবে। শিশুদের ক্রীড়ামূখী করতে এ সরকার ফুটবলসহ বিভিন্ন খেলাধূলার ব্যবস্থা করেছে।  যা প্রশংসার দাবী রাখে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৪ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি  কর্মকর্তা মো. মুন্সী তোফায়েল হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম, মেডিক্যাল অফিসার ডাঃ মোহাম্মদ রায়হানুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মাকসুদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা হেমায়েতুল ফারুক ভুইয়া, প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম,আওয়ামীলীগ নেতা হাজ্বী আবদুল গাফ্ফার,হাছান খাঁ,নজরুল ইসলাম । খেলা শেষে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। ফুটবল খেলায় গোর্কণ সৈয়দ ওয়ালিউল্লাহ উচ্চ বিদ্যালয় টাইব্রেকারে ১-০ গোলে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।  ফাইনাল খেলায় রেফারির দায়িত্বে ছিলেন  সাংবাদিক আকতার হোসেন ভুইয়া ।

 

            

 


    

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ