,

প্রথম ‘দেবদাস’ ভারতকে দিল বাংলাদেশ

news-image

ভারতের জাতীয় ফিল্ম আর্কাইভের হাতে ১৯৩৫ সালে নির্মিত প্রথম ‘দেবদাস’ চলচ্চিত্রের কপিটি তুলে দেয়ার বিনিময়ে ১৫টি দুর্লভ চলচ্চিত্র পেয়েছে বাংলাদেশ। ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদনে ভারতীয় ফিল্ম আর্কাইভের পরিচালক প্রকাশ মাগদাম বলেছেন, “ভারতীয় ফিল্ম আর্কাইভের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত । ভারতীয় সংস্কৃতি এবং আমাদের সংগ্রহের জন্য এই চলচ্চিত্র অনেক গুরুত্বপূর্ণ ছিল।”

১৯৩৫, ১৯৫৫, ২০০২ এবং ২০০৯ সালে হিন্দি ভাষায় এবং ১৯৫৩ সালে তেলেগু ভাষায় ‘দেবদাস’ নির্মিত হয়। ১৯৩৫ সালে প্রমথেশ বড়ুয়া পরিচালিত বাংলা ‘দেবদাস’-এর কপি ভারতের সংগ্রহে ছিল না।

তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত ভারতীয় ফিল্ম আর্কাইভে আয়োজিত এ বিনিময় অনুষ্ঠানে আর্কাইভের পরিচালক প্রকাশ মাগদাম চলচ্চিত্রগুলো ভারত সফররত বাংলাদেশের তথ্য সচিব মরতুজা আহমদের হাতে তুলে দেন।

১৯১৩ সালে দাদাসাহেব ফালকে পরিচালিত উপমহাদেশের প্রথম নির্বাক পূর্ণাঙ্গ চলচ্চিত্র ‘রাজা হরিশচন্দ্র’, অমরেন্দ্রনাথ চৌধুরী নির্মিত প্রথম সবাক বাংলা চলচ্চিত্র ‘জামাই ষষ্ঠী’ এবং সুখদেব সিং পরিচালিত ‘নাইন মান্থস টু ফ্রিডম : দ্য স্টোরি অফ বাংলাদেশ’- এর মতো মুক্তিযুদ্ধের দালিলিক প্রমাণ সম্বলিত তথ্যচিত্রটি ‘শুভেচ্ছার নিদর্শন’ ও ‘বিনিময় স্মারক’ হিসেবে বাংলাদেশকে দেওয়া হয়েছে।

মুক্তিযুদ্ধের উপর নির্মিত ‘নাইন মান্থস টু ফ্রিডম: দ্য স্টোরি অফ বাংলাদেশ’ প্রামাণ্যচিত্রটি ১৯৭২ সালের ২১ অক্টোবর জাপানে মুক্তি পেয়েছিল। 

তথ্য সচিব মরতুজা আহমেদের বরাত দিয়ে তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (বিএফটিআই)-এর উন্নয়ন এবং ভারতীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংযোগ বৃদ্ধির লক্ষ্যেই তথ্য সচিবের এই সফর।

মরতুজা আহমেদ ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অব ইন্ডিয়া (এনএফএআই), পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এফটিআইআই), পশ্চিমবঙ্গের সত্যজিত রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)- এর কর্তাব্যক্তিদের সঙ্গে আলোচনা করছেন। 

 

বাংলাদেশ ও ভারতের মধ্যে চলচ্চিত্র বিনিময় সুগম করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক প্রণয়নে প্রাথমিকভাবে সবাই একমত হয়েছে বলেও জানিয়েছে তথ্য মন্ত্রণালয়। 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা