,

প্রেমিকার বাড়িতে বেড়াতে এসে সিঙ্গাপুর প্রবাসী খুন

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমিকার বাড়িতে এসে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছে নারায়নগঞ্জের বাসিন্দা সিংঙ্গাপুর প্রবাসী এক যুবক। তার নাম মাহবুবুর রহমান খান (২৯)। আজ বৃহস্পতিবার ভোরে শহরের টি এ রোড রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে।
মাহবুব নারায়ণগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকার ফজলুর রহমান খানের ছেলে। দুই মাস আগে সিঙ্গাপুর থেকে ছুটিতে দেশে আসেন তিনি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে নুসরাত জাহান (২৫) নামে এক তরুনীকে আটক করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইশতিয়াক আহমেদ জানান- শহরের কাউতলী এলাকার আবুল হোসাইনের মেয়ে নুসরাত জাহানের (২৫) সাথে আড়াই বছর ধরে নিহত মাহবুবুর রহমানের প্রেমের সম্পর্ক ছিল । বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে শহরের রেলগেইট এলাকায় দুর্বৃত্তরা মাহবুবুর রহমানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় এক রিকশা চালকের সহযোগিতায় নুসরাতের বাসায় খবর পাঠালে নুসরাত ও তাঁর মা হোসনা বেগম মাহবুবকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে জিজ্ঞাসাবাদের জন্য মেয়েটি আটক করে থানায় নিয়ে যায়। এদিকে ঘটনার খবর পেয়ে নিহত মাহবুবুর রহমানের পরিবারের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া ছুটে আসেন।  
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মাহবুবুর রহমানের মা নুরুন্নাহার বেগম জানান- গত বুধবার দুপুরে ঢাকার উত্তরা যাওয়ার কথা বলে মাহবুব বাড়ি থেকে বের হয়। সে কিভাবে ব্রাহ্মণবাড়িয়ায় আসল তা তিনি জানেন না। মাহবুবের মৃত্যুর সংবাদ কিভাবে পেয়েছেন জানতে চাইলে তিনি বলেন, কেউ একজন তাঁদের মুঠোফোনে জানিয়েছেন।
নুসরাতের সাথে মাহবুবের প্রেম সম্পর্কে কিছু বলতে রাজি হয়নি মাহবুবের পরিবার। মাহবুবের বাবা ফজলুর রহমান বলেন, ‘আমার ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। দুই মাস আগে আমার ছেলে সিংগাপুর থেকে ছুটি নিয়ে দেশে আসে।’ এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, এ ঘটনায় আটক তরুনীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত মাহবুবের বুকের ডান পাশের উপরের অংশে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি। জেলা সদর হাসপাতালে মাহবুবের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা