,

মাদক ব্যবসায়ী আটক করার ঘটনায় বিজিবি সদস্যদের নির্যাতনে যুবক আহত

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বিরুদ্ধে এক যুবককে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিজিবি’র হাতে আটক এক মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নেয়ার ঘটনার জেরে লুৎফুর আমিন ভূইয়া (২৮) নামের ঐ যুবক নির্যাতনের শিকার হয়। তবে বিজিবি বলেছে মাদক ব্যবসার অভিযোগে আটককৃত একজনকে ছাড়িয়ে নিতে লুৎফর বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা করে। বিজিবি সদস্যদের গলায় দা ঠেকিয়ে কেটে ফেলার হুমকী দেয়। লুৎফরকে বুধবার রাতে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
লুৎফুরের বোন মোনালিসা নূর জানান, বুধবার সকালে বিজিবির আজমপুর বর্ডার আউটপোস্ট (বিওপি) এর সদস্যরা ত্রিপুরা সীমান্তবর্তী আজমপুরের রামধননগর এলাকা থেকে মাদক ব্যবসায়ী সন্দেহে আলাল নামের এক ব্যক্তিকে আটক করে। এসময় সেখানে উপস্থিত লুৎফুর আলালকে ‘ভালো লোক’ বলে বিজিবিকে ছেড়ে দিতে বলে। এনিয়ে বিজিবি সদস্যদের সঙ্গে লুৎফুরের বাক-বিতন্ডা হয়। এরপর দুপুর দেড়টার দিকে বিজিবি সদস্যরা লুৎফুরের বাড়িতে গিয়ে টয়লেটের দরজা ভেঙ্গে তাকে ধরে এনে বাড়ির উঠানে ফেলে ব্যাপক মারধোর করে বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। এসময় লুৎফুরের মা আনোয়ারা বেগম ও স্ত্রী মুন্নি আক্তার বাধা দিলে বিজিবি সদস্যরা তাদেরকেও মারধর করে বলে অভিযোগ করা হয়। পরে লুৎফুরকে আজমপুর বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে লুৎফুর জ্ঞান হারিয়ে ফেললে রাতে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে বিজিবি। বর্তমানে সে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিজিবি সদস্যরা জানান আটক মাদক ব্যবসায়ীকে ছেড়ে না দেয়ায় লুৎফর ঘর থেকে দা নিয়ে বের হয়ে আসে। বিজিবি’র এক সদস্যের গলায় দা ঠেকিয়ে কেটে ফেলার হুমকী দেয়।
এ ব্যাপারে ১২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ও ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার (কুমিল্লা অঞ্চল) লেফটেনেন্ট  কর্নেল নজরুল ইসলাম আজ বৃহস্প্রতিবার দুপুরে বলেন, বিজিবি সদস্যরা ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করলে লুৎফুর তাকে ছাড়িয়ে নিতে বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা করে।  এসময় বিজিবি সদস্যদের সঙ্গে তার ধস্তা-ধস্তি হয়। ঘটনাটি তদন্ত করে আমরা দেখছি। লুৎফর আজমপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

এ জাতীয় আরও খবর

২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল

কোকোর জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ২৭

বিমানবন্দরে আগুন, তদন্তে বারবার অব্যবস্থাপনার চিত্র

মির্জা আব্বাস কবে ফিরবেন সংসদে, চট্টগ্রাম-৪ আসনে কী হবে

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করেনি

হাসিনা ও হা‌দির হত্যাকারীদের প্রত্যার্পনের অনুরোধ করেছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমা‌ন

প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশকে বিচার করতে নারাজ হেড

৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি

রিয়াদে সোফা কারখানায় আগুন, নিহত ১৬ বাংলাদেশি