,

মহিলা কলেজের অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ

news-image

আমিরজাদা চৌধুরী : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মান ২০০৯/২০১০ চতুর্থ বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের গবেষণা শাস্ত্র পদ্ধতি (রিসার্চ ম্যাথোলজি)  বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের কারণে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ পরীক্ষাকেন্দ্রে অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছে পরীক্ষার্থীরা।
কয়েকজন পরীক্ষার্থী জানান, আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ পরীক্ষাকেন্দ্রে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ও কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের ১৬০ জন পরীক্ষার্থী হিসাব বিজ্ঞান বিভাগের গবেষণা শাস্ত্র পদ্ধতি (রিসার্চ ম্যাথোলজি) বিষয়ের পরীক্ষা দিচ্ছিলেন। কিন্তু পরীক্ষাকেন্দ্রের ৩০১ ও ৩০২ নং কক্ষের ১২২ জন পরীক্ষার্থীর প্রশ্নপত্রে ১৬ নং প্রশ্নের আংশিক ও ১৭ নং প্রশ্ন ছিল না। এর ফলে পরীক্ষার্থীরা ২০ ন¤^র উত্তর করতে পারেননি। পরে বিষয়টি পরীক্ষার্থীরা তাৎক্ষণিক কলেজ কর্তৃপক্ষকে অবগত করেন। কিন্তু এতে কোনো প্রতিকার না পেয়ে পরীক্ষা শেষে দুপুর ১টা থেকে কলেজের অধ্যক্ষের কক্ষ ঘেরাও বিক্ষোভ করতে থাকেন তারা। পরে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ও কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষ সরকারি মহিলা কলেজ পরীক্ষাকেন্দ্রে ছুটে আসেন। পরে এ ঘটনায় সুষ্ঠু সমাধানে কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে দেড় ঘন্টা পর দুপুর আড়াইটার দিকে পরীক্ষার্থীরা তাদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ.এস.এম শফিকুল্লাহ বলেন, বিষয়টি সমাধানের জন্য জাতীয় বিশ্বাবিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ