,

সাত হাজার গান মুখস্থ সমাজকল্যাণ মন্ত্রীর

news-image

সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী বলেছেন, আমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি। বাবার সাথে আমি ইংলিশে কথা বলতাম। এক সময় আমি বাংলায় কথা বলতে পারতাম না। ১৯৬৪ সালের পর আমি বাংলায় কথা বলা শিখি। বাংলাকেই ভালোবাসি। বাংলা-ইংরেজি-হিন্দি মিলিংয়ে প্রায় সাত হাজার গান মুখস্ত আছে আমার। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে শোক দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
 
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বিশ্বের ইতিহাসে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র আছে এর পরিচয় হয়েছে বঙ্গবন্ধুর নামে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনীতি করতেন এদেশের মানুষের মুক্তির স্বপ্ন নিয়ে, পাকিস্তানি শাসকগোষ্ঠীর সকল অত্যাচার নির্যাতন সহ্য করেও তিনি এই দেশের মানুষের মুক্তি এনেছিলেন। বাংলাদেশের মানুষ কিভাবে বিশ্ব দরবারে মাতা উঁচু করে দাঁড়াবেন সেই স্বপ্ন নিয়ে তিনি যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ায় মনোনিবেশ করেছিলেন; কিন্তু পাকিস্তানের দোসর ৭১-এর পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে ৭৫-এর ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করে। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক রাশেক রহমান, ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আবদুল আউয়াল খান, ঢাবির ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান ড. জিয়া রহমান ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা