,

ফেসবুকের ভুল ধরিয়ে দিয়ে চাকরি গেল তরুণের

news-image

ফেসবুক-এ চাকরি করা অনেক তরুণ-তরুণীর স্বপ্ন। চাকরি পাওয়াটাও তেমনি সৌভাগ্যের ব্যাপার বটে। এমনকি প্রশিক্ষণের অংশ হিসেবে সংস্থার ইন্টার্নশিপ জোটানোও কষ্টসাধ্য। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রায় একচ্ছত্র অধিপতি ফেসবুকের কাছ থেকে ইন্টার্নিশিপের ডাক পেয়ে স্বাভাবিক কারণেই উল্লসিত ও গর্বিত হয়েছিলেন তরুণ প্রযুক্তিবিদ আরন খান্না।  কিন্তু কে জানত সৌভাগ্য দুর্ভাগ্যে রূপ নিতে আর বেশি সময় নেই।

ভারতীয় বংশোদ্ভুত আরণ খান্না বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। পড়াশোনা শেষ করে ইন্টার্নিশিপ শুরু করেন ফেসবুকে। অচিরেই ফেসবুকের একটি বড় ত্রুটি শনাক্ত করেন তিনি। কিন্তু পুরস্কারের পরিবর্তে বেচারার চাকরি নট করে দেয় ফেসবুক।
ফেসবুকে যোগ দেওয়ার তিন মাস আগে একটি অ্যাপ ডেভেলপ করেছিলেন আরন। Marauder's Map নামে ওই অ্যাপের সাহায্যে ফেসবুক মেসেঞ্জারের ত্রুটি অল্প দিনেই ধরতে পারেন আরন। তিনি দেখেন যে তার নির্মিত অ্যাপ দিয়ে ফেসবুক মেসেঞ্জারের সাথে কানেক্ট করা যায়। পাশাপাশি, যাঁরা মেসেজ পাঠাচ্ছেন, তাঁদের লোকেশন সম্পর্কেও জানা যায়।


গত ২৬ মে তাঁর অ্যাপ-এর সুবাদে ফেসবুকের এই ভ্রান্তির কথা জানিয়ে টুইট করেন তিনি। আর এতেই কপাল পোড়ে তার। সংশ্লিষ্ট টুইটটি অজস্রবার ডাউনলোড করা হয়। কিছুদিনের মধ্যেই আরনের সঙ্গে যোগাযোগ করে ফেসবুক কর্তৃপক্ষ। তাঁকে ওই অ্যাপ নিষ্ক্রিয় করতে বলা হয়। এর পর ডেস্কটপ থেকে অ্যাপটি মুছে ফেলা হয়। কিন্তু এর জেরে অচিরেই বাতিল করা হয় তাঁর ফেসবুক ইন্টার্নশিপ। শুধু তাই নয়, ইউজারদের গোপনীয়তা নষ্ট করার জন্য উল্টে তাঁকেই অভিযুক্ত করে ফেসবুক! যদিও এ ক্ষেত্রে আরনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল ফেসবুকের। কিন্তু ঘটল তার উল্টোটাই।
…অনলাইন অবলম্বনে সত্যজিৎ কাঞ্জিলাল

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা