,

নাসিরনগরে বিনামূল্যে ওষুধ ও চারাগাছ বিতরন

স্টাফ রিপোর্টার নাসিরনগর : মঙ্গলবার  নাসিরনগর উপজেলায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা শিখা সমাজ কল্যানের উদ্যোগে  কুন্ডা উচ্চ বিদ্যালয় চত্বরে  গবীর রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষুধ বিতরণ ও কুন্ডা উচ্চ বিদ্যালয়, কুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রিদের মধ্যে চারাগাছ বিতরন  করা হয়। ঔষুধ ও চারাগাছ বিতরনের উদ্বোধন করেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক রাজশাহী বিভাগীয় কমিশনার এএফএম ইয়াহিয়া চৌধুরী। শিখার নিবার্হী পরিচালক রেজিয়া সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভুমি সরকার আবদুল্লাহ আল মামুন,বিএনএফ এর মহাব্যবস্থাপক মোঃ মোস্তুফা কামাল,কুন্ডা ইউপি চেয়ারম্যান উমরাও খান,পিএস শাহআলম,উপজেলা বন কর্মকতা শাহ আলম প্রধানীয়া,কুন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল হক,কুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেহুর রহমান খান । এসময়  এলাকার  গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । এছাড়াও দুইটি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপন করেন।  শিখার নিবার্হী পরিচালক রেজিয়া সুলতানা জানান, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় এলাকার গবীর ও দুস্থ মা ও শিশুর বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণসহ স্যানিটেশন,শিক্ষা কার্যক্রমও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রয়েছে।


                                                            

 

 

 

    

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ