,

হলিউড চলচ্চিত্রে শাকিরা

news-image

কলম্বিয়ান পপ তারকা শাকিরা। তার কণ্ঠের জাদুর কথা পুরো বিশ্বের জানা। আবারও নতুন করে তার কণ্ঠের জাদু শোনার জন্য প্রস্তুত হতে হবে শাকিরা ভক্তদের। তবে এবার কোনো গান নয়, হলিউডের অ্যানিমেশন চলচ্চিত্রে শোনা যাবে তার কণ্ঠ।
sakira
অ্যানিমেটেড চলচ্চিত্র ‘জুটোপিয়া’-তে কণ্ঠ দেবেন কলম্বিয়ান এই তারকা। চলচ্চিত্রটি নির্মাণ করবেন ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিও। গত শুক্রবার ভিডিওর মধ্য দিয়ে শাকিরা নিজেই খবরটি তার ভক্তদের জানান। ৩৮ বছর বয়সী এই তারকা কণ্ঠ দেবেন প্রাণীদের শহরের পপ তারকা গ্যাজেল চরিত্রে। শহরটিতে প্রাণীকূল মানুষের মতোই কথা বলে ও জীবনযাপন করে।

ছবিতে শুধু কণ্ঠই দেবেন না তিনি, এতে ‘ট্রাই এভরিথিং’ শিরোনামের একটি গানও গাইবেন শাকিরা। আর গানটির অংশ বিশেষ তিনি তার ভিডিও বার্তার সাথে যোগ করে দেন। যা এরইমধ্যে বেশ সাড়া ফেলেছে। চলচ্চিত্রে আরও কণ্ঠ দেবেন হলিউড অভিনেতা জেসন বেইটম্যান আর অভিনেত্রী জিনিফার গুডউইন।sakira2

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা