,

হিমাচলে পাহাড় ধসে ১০ জন নিহত

news-image

ভারতের হিমাচলে পাহাড় ধসে ১০ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ১৫ জন। আজ মঙ্গলবার দুপুরে কুলু থেকে ৪৫ কিলোমিটার দূরে, মণিকরনের গুরুদুয়ারার কাছে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ধসে পাহাড় থেকে কয়েকটি বড় বোল্ডার গড়িয়ে পড়লে, তীর্থযাত্রীরা চাপা পড়ে মারা যান।

পুলিশ জানিয়েছে, এদিন দুপুরে পাহাড়ে ধস নামলে, কয়েকটা বিশলাকার বোল্ডার আছড়ে পড়ে স্থানীয় ওই গুরুদুয়ারায়। ভেঙে গুঁড়িয়ে যায় কয়েকটি তলা। হতাহতরা সবাই ছিলেন মণিকরনের ওই গুরুদুয়ারাতে।

উদ্ধারকারীরা জানান, গুরুদুয়ারার কয়েকটি তলা থেকে এ পর্যন্ত সাতটা লাশ বের করে আনা সম্ভব হয়েছে। উদ্ধারকাজ শেষ না-হওয়ায়, আর কতগুলো লাশ চাপা পড়ে আছে, জানা যায়নি। ফের ধস নামতে পারে আশঙ্কায়, ওই অঞ্চলে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। পুরো জায়গাটি ঘিরে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে