,

ফলাফলের আগে পরাজয় মেনে নিলেন রাজপাকসে

news-image

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ্র রাজাপাকসে মঙ্গলবার সংসদ নির্বাচনের সরকারি ফলাফল ঘোষণার আগেই পরাজয় মেনে নিয়েছেন। চূড়ান্ত ফলাফলের আগেই এ পরাজয় মেনে নিলেন তিনি। ইউপিএফএ জোটের নেতা ৬৯ বয়সী সাবেক প্রেসিডেন্ট পাকসে জানান, তার দল ইউনাইটেড পিপলস ফ্রিডম এ্যালায়েন্স (ইউএফএ) প্রধানমন্ত্রী রানিল বিক্রম সিংহের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি)’র সঙ্গে ভোট যুদ্ধে পরাজিত হয়েছেন।
 
দুই বারের প্রেসিডেন্ট রাজাপাকসে গণমাধ্যম আরো জানান, ভোটযুদ্ধে পরাজিত হয়ে পরাজয়বরণ করেছি। তবে আমরা প্রশাসনিক ২২ টি আসনের মধ্যে ৮টি পেয়েছি আর বাকি ১১টি আসন ইউএনপি পেয়েছে । প্রশাসনিক আসনে সংখ্যাগরিষ্টতা না পাওয়ার অর্থই হচ্ছে আমরা পরাজিত। ২২৫টি আসনের মধ্যে ১১৩টি আসনে জয়ী হতে হবে। নতুন পার্লামেন্ট গড়তে শ্রীলঙ্কায় রাজধানী কলম্বোসহ দেশটির বিভিন্ন জায়গায় সোমবার সকালে ভোট গ্রহণ শুরু হয়েছিল। উত্তরের তামিল এলাকাগুলিতে প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে। প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের ভোট নিয়ে আত্মবিশ্বাসী হলেও টেক্কা দিতে মাঠে নেমেছিলেন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ্র রাজাপাকসে।


ইউপিএফএ জোটের এ নেতা গণমাধ্যমকে জানান, এ নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নটা শেষ হয়ে গেল। আমি এই হার মেনে নিচ্ছি। এটা কঠিন লড়াই ছিল। সাত মাস আগে জানুয়ারির নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচনেও ভোটের সরকারি ফলাফল ঘোষণা করার আগেই নিজের পরাজয় মেনে নিয়েছিলেন রাজাপাকসে। সেজন্য সমালোচনায় পড়ে ছিলেন তিনি। জানুয়ারির প্রেসিডেন্ট নির্বাচনের পরাজয় নিয়ে রাজাপাকসে বলেন, ‘ফল ঘোষণার আগেই হার স্বীকারের জন্য কেউ কেউ সমালোচনা করেছিলেন। কিন্তু আমার কাছে মনে হয়েছিল, আমি ঠিকই করেছিলাম। এবারও আমরা হেরে গেলাম।’ ভোটের আগে ও ভোটের দিনও নিজের জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন রাজাপাকসে। ১০ বছর প্রেসিডেন্ট হিসেবে দেশ শাসনের পর ২০১৫ সালের ৮ জানুয়ারি নিজ দলের সচিবের কাছে হেরে যান তিনি। রাজাপাকসেকে হারিয়ে ক্ষমতায় আসেন তারই শাসনামলের স্বাস্থ্যমন্ত্রী মাহিথ্রিপালা সিরিসেনা।


সোমবারের ভোটে প্রায় দেড় কোটি নাগরিক ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। রাজাপাকসে চেয়েছিলেন প্রধানমন্ত্রী হয়েই ক্ষমতায় ফিরবেন। অন্যদিকে বিরোধীপক্ষ, ক্ষমতাসীন ইউএনপি জোট বলেছিল যেকোনোভাবেই ক্ষমতায় আসতে পারবেন না রাজাপাকসে। এমনকি তার জোট বিশাল ব্যবধানে জয় পেলেও তাকে প্রধানমন্ত্রী হতে দেওয়া হবে না।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস, ডেইলি মিরর, ফিনান্সিয়াল টাইমস ও এএফপি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা