,

মোবাইল ব্যাংকিং ৫০০০ টাকা লেনদেনে ছবি তোলার নির্দেশ স্থগিত

news-image

মোবাইল ব্যাংকিংয়ে ৫ হাজার টাকা বা কার বেশী লেনদেনকারীর ছবি তোলার নির্দেশনা আপাতত স্থগিত করা হয়েছে।মঙ্গলবার (১৮ আগস্ট’২০১৫) বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত স্থগিত করে।ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের মহাব্যবস্থাপক কেএম আব্দুল ওয়াদুদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ৫ হাজার টাকা  বা তার বেশী অংকের প্রতিটি Cash in  ও Cash out সম্পাদনকালে সেবাদানকারী এজেন্ট কর্তৃক গ্রাহকের ছবি তোলার বিষয়টি আপাতত স্থগিত করা হলো।

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার এবং তদসংশ্লিষ্ট এজেন্টদের কারিগরি ও অবকাঠামোগত সক্ষমতার বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

একইভাবে গ্রাহকের কেওয়াইসিতে দেয়া তথ্যের সাথে সংশ্লিষ্ট সিমের নিবন্ধন তথ্যাবলী একইরকম ও নির্ভুল করতে মোবাইল ফোনের পুনরায় রেজিস্টেশনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এর আগে গত ২ আগস্ট মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে লেনদেন ৫ হাজার টাকার বেশি হলেই গ্রাহকের ছবি তুলে রাখার নির্দেশ সম্বলিত প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপনে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস সংশ্লিষ্ট সকল হিসাবের গ্রাহক পরিচিতিতে 'নো ইউর ক্লায়েন্ট' (কেওআইসি) প্রদত্ত তথ্যের সঙ্গে মোবাইল সিমের নিবন্ধন তথ্যাবলী নির্ভুলকরণ এবং অপরাধমূলক লেনদেনের ঝুঁকি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে বলা হয়।

এজন্য পাঁচহাজার টাকা ক্যাশ ইন বা ক্যাশ আউট করলেই এজেন্ট কর্তৃক লেনদেনকারীর ছবি তুলে তা হিসাবের সঙ্গে সংরক্ষণ করার জন্য বলা হয়। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা