,

ধর্ষণের হুমকি দিয়ে এটিএম বুথ থেকে টাকা তুলে নিল দুর্বৃত্তরা

news-image

বান্ধবীকে নিয়ে ঘোরাঘুরি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে রোববার রাত সাড়ে ৮টার দিকে বাসায় ফিরছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এমবিএ'র ছাত্র আনছার আলী। চারুকলার ছবি হাট হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের কাছাকাছি  পৌঁছার আগে প্রথমে ৫-৬ যুবক তাদের ঘিরে ধরে। এরপর সাংকেতিক শব্দ ব্যবহারের পর সঙ্গে যোগ দেয় আরও ১০-১২ জন। তারা আনছারের বান্ধবীর গলার সোনার চেইন, মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। এরপর আনছারের এটিএম কার্ড ছিনিয়ে নিয়ে গোপন পিন নম্বর জানতে চায়। পিন নম্বর জানাতে বিলম্ব হওয়ায় দুর্বৃত্তরা আনছারের বান্ধবীকে ধর্ষণের হুমকি দেয়। এক পর্যায়ে তাকে বেদম মারধর শুরু করে। এরপর আনছার ফোনে পিন নম্বর জানালে একটি গ্রুপ সেখান থেকে সটকে পড়ে। ওই পিন ব্যবহার করে টাকা তোলার বিষয়টি ফোনে নিশ্চিত করার পর রাত ১০টার দিকে আনছার ও বান্ধবীকে তারা ছেড়ে দেওয়া হয়। আহতাবস্থায় রোববার রাতেই শাহবাগ থানায় হাজির হয়ে জিডি করেন ওই যুবক।
 
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক সমকালকে বলেন, আনছার ও বান্ধবীকে জিম্মি করে এটিএম বুথ থেকে টাকা তুলে নেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এই ঘটনায় প্রথমে জিডি হলেও পরবর্তীতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে আনছারের টাকা তুলে নিয়েছে দুর্বৃত্তরা। সিসিটিভির ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করার সর্বাত্মক চেষ্টা চলছে। আনছার আলী সমকালকে জানান, রাজধানীর ওয়ারিতে তার বান্ধবী পরিবারের সঙ্গে বসবাস করেন। রোববার টিএসসি এলাকায় আড্ডার পর বান্ধবীকে বাসায় পৌঁছে দেওয়ার আগে সোহরাওয়ার্দী উদ্যানে তাদের জিম্মি করা হয়। দুর্বৃত্তরা তাদের জিম্মি করে তাকে মারধর ও বান্ধবীকে ধর্ষণের হুমকি দেওয়ার পর এটিএম কার্ড ও পিন নম্বর বলে দেন। রোববার রাত ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৩১ মিনিটে ৫০ হাজার টাকা উত্তোলন করে দুর্বৃত্তরা।  
 
আনছার আলী আরও জানান, বেসরকারি ইউনিভার্সিটিতে এমবিএ'র পাশাপাশি রানার গ্রুপে তিনি চাকরি করতেন। সম্প্রতি তিনি চাকরি ছাড়েন। ব্যাংকে তার সব মিলিয়ে ৫০ হাজার টাকা জমানো ছিল। সেই টাকা তুলে নেওয়ায় চাকরির আবেদন ফরম কেনা বাবদ পে-অর্ডার করতে তাকে অনেক বেগ পেতে হবে। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা