শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংককে বোমা বিস্ফোরণে নিহত অন্তত ১২

news-image

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের প্রাণকেন্দ্রে একটি মন্দিরের কাছে বোমা বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ জন। থাই পুলিশের বরাতে খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বিস্ফোরণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

থাইল্যান্ডের রাজধানীর চিদলুম জেলার এরাওয়ান মন্দিরের কাছে স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টার দিকে হামলাটি হয়। ঘটনাস্থলে থাকা নিজস্ব প্রতিনিধির বরাতে বিবিসি জানায়, বিভিন্ন স্থানে মানুষের ছিন্ন-ভিন্ন দেহ পড়ে থাকতে দেখা যাচ্ছে। মোটর সাইকেলে করে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ।
বিস্ফোরণের ঘটনায় নিহতদের মধ্যে বিদেশি পর্যটকরাও থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। থাই পুলিশের বরাতে ব্যাংকক পোস্ট জানায়, ঘটনার পর রাচাপ্রাসং এলাকা থেকে অন্তত একটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক বিক্ষোভগুলো রাচাপ্রাসং এলাকা থেকেই পরিচালিত হয়ে আসছে।

বিবিসির প্রতিনিধি জানায় মন্দিরের আশপাশের মানুষ পুরোদমে বোমা হামলাটির শিকার হয়। মন্দিরটি হিন্দু সম্প্রদায়ের হলেও সেখানে প্রতিদিন হাজার বৌদ্ধও ভীড় করে থাকেন। মন্দিরের আশপাশে তিনটি বড় শপিং সেন্টারও রয়েছে।

তবে বোমাটি ঠিক কী ধরনের তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। ন্যাশনাল পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল প্রায়ুত থাবোর্নসিরি ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে জানান, ‘এটি যে বোমা হামলা ছিল সে ব্যাপারে আমি নিশ্চিত করতে পারি। তবে আমরা বলতে পারি না যে এর ধরনটা ঠিক কী ধরনের। সেটাই আমরা এখন পরীক্ষা করছি।’
থাইল্যান্ডে বোমা হামলা খুবই বিরল ঘটনা। বিবিসির প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ডে মাঝে মাঝে মুসলিম বিদ্রোহ হয়ে থাকলেও তা সাধারণত দেশের দক্ষিণাঞ্চলে হয়ে থাকে। তবে অন্য এলাকায় সাধারণত হামলার ঘটনা হয় না। তবে এক দশক ধরে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন সময়ে সহিংসতা হচ্ছে। বেশ কয়েক মাসের সহিংসতার পর গেল বছরের মে মাসে দেশটিতে সেনা অভুত্থান হয়। এখনও সেনাবাহিনীই ক্ষমতা পরিচালনা করছে।

r

– See more at: http://www.priyo.com/2015/Aug/17/162608-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A4-%E0%A7%A7%E0%A7%A8#sthash.01fTS9N7.dpuf