,

বিজয়নগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক কেজি গাঁজা সহ মো. লাফু মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা যাত্রী ছাউনি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লাফু মিয়া বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ফতেহপুর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের চান্দুরা যাত্রী ছাউনিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে লাফু মিয়াকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিজয়নগর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা