,

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ এর শিক্ষার্থীদের শিক্ষা কাজে মরণোত্তর দেহ দান করেছেন স্বপন পাল

news-image

প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট শিশুপ্রেমী সমাজসেবী খেলাঘর আসরের অন্যতম সংগঠক কমরেড বিজয়কুমার স্বপন পাল ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ শিক্ষার্থীদের শিক্ষার কাজের জন্য মরনোত্তর দেহ দান করেছেন। গতকাল সোমবার স্বপন পাল তার মরণোত্তর দেহ দানের দানপত্র আনুষ্ঠানিকভাবে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অবঃ বিগ্রেডিয়ার জেনারেল ডাঃ মোঃ শফিকুল ইসলাম এর হাতে হস্তান্তর করেন। ব্রাহ্মণবাড়িয়ার মুন্সেফপাড়াস্থ স্বপন পালের বাসভবনে এ হস্তান্তর পর্বের সময় মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ কল্যাণ কাজে স্বপন পালের আত্মদানের মহান উদ্যোগকে শ্রদ্ধার সাথে স্বাগত ও কৃতজ্ঞতা জানান, তিনি বলেন স্বপন পাল জীবদ্দশায় শিশুদের জন্য বিশেষ অবদান রেখেছেন,তিনি মানব সেবায় নিবেদিত ছিলেন, মৃত্যুর পর মানব কল্যাণ কাজে বিশেষ করে চিকিৎসা সেবার লক্ষে তার দেহ দান করে তিনি অনন্য দৃষ্ঠান্ত স্থাপন করেছেন। তার এই মহানুভবতা কলেজ কতৃপক্ষ সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।  ডাঃ মোঃ আবু সাঈদ জীবদ্দশায় স্বপন পালের সার্বিক চিকিৎসা সেবার দায়িত্ব নেন।
স্বপন পাল অনূভ’তি ব্যক্ত কালে বলেন, ক্ষণ জীবনে মানুষের জন্য তেমন কিছু করে যেতে পারিনি , মরণের পর আমার দেহ শিক্ষার কাজে ব্যবহৃত হবে এই সিদ্ধান্ত নিয়ে আমি আনন্দিত। দানপত্র হস্তান্তর কালে স্বপন পালের পরিবারের সদস্য সহ অন্যান্যের মধ্যে ছিলেন বিশিষ্ট সংগঠক কমরেড সাজিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহ সভাপতি আল আমীন শাহীন, এম এ রাকিব, আছমা খানম, মোঃ শাহজাহান, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ এর সচিব মোফাচ্ছেল মজুমদার, শিক্ষার্থী ফখরুল ইসলাম, সুমাইয়া জেরিন পাপড়ি, আমির হোসেন মিলন প্রমুখ।


 

 

এ জাতীয় আরও খবর

অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা

শাহী বিফ কোরমা তৈরির রেসিপি জেনে নিন

তখন দেবের অস্তিত্বই ছিল না : জিৎ

চাকরি গেল গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার

বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী

ফের রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ

ডিএমপিতে চার কর্মকর্তা ডিসি পদে

রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী মির্জা ফখরুল

বড় অঙ্কের নগদ টাকা পরিবহনে পুলিশের ‘মানি এসকর্ট’

খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বড় চ্যালেঞ্জ: শান্ত