,

আখাউড়ায় আতশবাজিসহ ৫ জন আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : গত রবিবার রাত ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আব্দুল-াহপুর সীমান্ত এলাকা  থেকে আতশবাজিসহ ৫ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। এসময় বিজিবি  সদস্যরা আতশবাজি বহনকারী একটি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করে। আটককৃতরা হল আখাউড়া পৌরশহরের রাধানগর গ্রামের রাকেশ দাস(২৪), মন্টু দাস (২৮), একই শহরের তারাগণ গ্রামের অটোরিক্সা চালক সুলতান (৪৫), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা গ্রামের মনির হোসেন মনা (৩৫) ও শ্যামনগর গ্রামের দীপক দাস (১৮)। আটককৃতদের গতকাল সোমবার দুপুরে বিজিবি সদস্যরা আখাউড়া থানা পুলিশে সোপর্দ করে। আখাউড়া ফকিরমোড়া বিওপির নায়েক সুবেদার সাইফুল ইসলাম আটক হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার রাত ১১ টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে টহলরত বিজিবি সদস্যরা আব্দুল¬াহপুর এলাকা থেকে আতশবাজিসহ ৫ পাচারকারী আটক ও একটি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করে। জব্দকৃত আতশবাজির মূল্য ৬ লাখ ৯ হাজার ২৪০ টাকা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা