,

সাংবাদিক প্রবীর সিকদার কারাগারে

news-image

স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিয়ার খোন্দকার মোশাররফ হোসেনের সুনাম ক্ষুন্ন করার অভিযোগে আটক সাংবাদিক প্রবীর সিকদারকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার বিকালে বিচারক হামিদুর রহমানের আদালতে তোলার পর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। আগামীকাল মঙ্গলবার রিমাণ্ড শুনানির দিন ধার্য্য করেছে আদালত। এর আগে রবিবার রাতে রাজধানীর অনলাইন পত্রিকার অফিস থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। আটকের পর তাকে ফরিদপুরে নেয়া হয়। বিকালে থানা থেকে আদালতে তোলা হয়।
উল্লেখ্য, প্রবীর সিকদারের বিরুদ্ধে ফরিদপুরে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হলে তাকে গ্রেপ্তার করা হয়।


পুলিশের গোয়েন্দা শাখা জানায়, রবিবার রাতে সাংবাদিক প্রবীর সিকদারকে জিজ্ঞাসাবাদ এবং তাকে নিরাপত্তা দেবার জন্য আটক করে। পরে তাকে ফরিদপুরে দায়ের করা তথ্য প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। পুলিশের মুখপাত্র মুনতাসিরুল ইসলাম বলেন, সিকদার সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন যেখানে তিনি নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে সম্ভাব্য ক্ষতির জন্য দায়ী করে কয়েকজন গুরুত্বপূর্ণ মানুষের নাম উল্লেখ করেন। পরে জানতে পারি, তার বিরুদ্ধে ফরিদপুরে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা