,

সরাইলে গাড়ি ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার : ছিনতাইকৃত পিকআপ উদ্ধার

news-image

স্টাফ রিপোর্টার সরাইল :  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গাড়ি ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। গতকাল সোমবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রযুক্তির সহায়তায় ছিনতাইয়ের দুই ঘন্টা পর উদ্ধার করা হয়েছে একটি পিকআপভ্যান। আটক করা হয়েছে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি। হাইওয়ে পুলিশ ও ছিনতাইয়ের কবলে পড়া চালক জানায়, গত রোববার গভীর রাতে নরসিংদীর পাঁচদোনা থেকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের উদ্যেশ্যে রওয়ানা দেয় একটি দুইটন ধারন ক্ষমতা সম্পন্ন পিকআপ ভ্যান। রাত আড়াইটার দিকে মহাসড়কের সরাইলের বেড়তলা এলাকায় আসার পর একটি সাদা রঙের প্রাইভেটকার থেকে নেমে কয়েকজন লোক পিকআপটিকে সিগনাল দেয়। গতিরোধকের কারনে গাড়ির গতি কমিয়ে দেয়ার সাথে সাথে একজন লাফ দিয়ে চলন্ত পিকআপের পেছনে উঠে যায়। পরে অস্ত্রের মুখে চালক জসিম ও সহযোগি নূর আলমকে জিম্মি করে ফেলে। জসিমের গলায় ধারালো ছোঁড়া ধরে গাড়ি থেকে নামিয়ে ফেলে। তার কাছ থেকে গাড়ির আমদানির ১৫ হাজার টাকা ও দুটি মুঠোফোন সেট ছিনিয়ে নেয়। পরে ছিনতাইকারীরা পিকআপটি (ঢাকা মেট্রো-ন-১৬-১৭৬৩) নিয়ে দ্রুত পালিয়ে যায়। পিকআপটিতে ইন্টারনেট রাডার লাগানো ছিল। চালক জসিম বিষয়টি তড়িত খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়িকে জানায়। হাইওয়ের টহল পুলিশ অভিযান চালিয়ে বিশ্বরোড মোড়ের উত্তর পাশ থেকে রাত পোনে ৪টার দিকে প্রথমে সন্দেহ ভাজন তিনজনকে আটক করে। পিকআপের চালক জসিম সনাক্ত করার পর ওই তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত তাদের প্রাইভেটকারটিও (ঢাকা মেট্রো-ক-০৩-২৩০১) আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হলো- আখাউড়া উপজেলার মনিঅন্ধ গ্রামের ফুল মিয়ার ছেলে আলমগীর মিয়া (৩৩), সরাইল পাঠান পাড়ার হানিফ পাঠানের ছেলে মোঃ শাহিন (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পূর্বমেড্ডার আবুল কাশেমের ছেলে রহমত আলী (২৫)। পরে ভোর সাড়ে চারটায় প্রযুক্তির সহায়তায় জেলা শহরের ট্যাঙ্কের পাড় এলাকা থেকে ছিনতাইকৃত পিকআপ ভ্যানটি উদ্ধার করেছে পুলিশ। খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মোঃ জাহাঙ্গীর আলম বলেন, এরা গাড়ি ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। এই চক্রটি শুধু এখানে নয় দেশের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে গাড়ি ছিনতাই করে আসছে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দেয়ার প্রস্তুতি চলছে।        

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা